১১ নভেম্বর, বুধবার: শিল্পকলায় প্রাচ্যনাটের “কিনু কাহারের থেটার”

Schedule

Wed, 11 Nov, 2026 at 07:00 pm

UTC+06:00
Location

Bangladesh Shilpakala Academy | Dhaka, DA

Advertisement
প্রাচ্যনাট প্রযোজনা ১৫
“কিনু কাহারের থেটার”
রচনা: মনোজ মিত্র
নির্দেশনা: কাজী তৌফিকুল ইসলাম ইমন
১১ নভেম্বর, বুধবার, ২০২৬। সন্ধ্যা ৭.০০ টায়.।
মূল হল, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
টিকিট বুকিং‘র জন্য : https://forms.gle/dhc74G8C7k7L9ng7A
“কিনু কাহারের থেটার” প্রযোজনার বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://prachyanat.com/stage-drama/#play-kinu
#prachyanat
#bdtheater
#theater
“কিনু কাহারের থেটার” নাটকের কাহিনী সংক্ষেপ
পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে। লাট সাহেব বললেন, "এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব"। রাজা পড়লেন মহাসংকটে। উজির তার প্রাণের দোসর, তাকে কি করে চোদ্দ ঘা চাবুক মারতে আদেশ দিবেন তিনি? উজিরকে বুদ্ধি দিলেন, একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দিবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য।
চার থলি টাকার বিনিময়ে ঘন্টাকর্নের বৌ জগদম্বা উজিরের হাতে তুলে দিল তার স্বামীকে। তারপর ঘন্টাকর্ণের বাড়ির দুয়ারে যত চোর, ডাকাত, দাগী আসামীর লাইন, থলি থলি টাকা নিয়ে সবাই দাঁড়িয়ে, অপরাধ করে তারা আর সাজা ভোগ করে 'সাজা খেকো অফিসার' ঘন্টাকর্ন। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছে, রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোন আইনের সংকট নেই। চারিদিকে শান্তি, শান্তি ,শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হল ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘন্টাকর্ন আছেই, 'নে রে বাপ ঘন্টাকর্ন, উঠে পর ফাঁসি কাষ্ঠে'। তারপর?
তারপর দেখতে হলে চলে আসুন ১১ নভেম্বর, বুধবার, ২০২৬।
Advertisement

Where is it happening?

Bangladesh Shilpakala Academy, জাতীয় নাট্যশালয়, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Prachyanat - \u09aa\u09cd\u09b0\u09be\u099a\u09cd\u09af\u09a8\u09be\u099f
Host or PublisherPrachyanat - প্রাচ্যনাট

Ask AI if this event suits you