বৈশাখী মেলা-১৪৩৩
Schedule
Tue, 14 Apr, 2026 at 10:00 am to Mon, 20 Apr, 2026 at 10:00 pm
UTC+06:00Location
Bangla Academy | Dhaka, DA
পহেলা বৈশাখের আনন্দকে রাঙিয়ে তুলতে আবারও আসছে দেশের সবচেয়ে বৈচিত্র্যময় আয়োজন— ‘বৈশাখী মেলা-১৪৩৩’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দেশীয় পণ্যের সমাহারে সাজানো এই মিলনমেলায় আপনি সপরিবারে আমন্ত্রিত!
📍 স্থান: বাংলা একাডেমি প্রাঙ্গণ
🔗 গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/9oaHgrpa4bBETGnQ6
📅 তারিখ: ১৪ - ২০ এপ্রিল ২০২৬ (১ - ৭ বৈশাখ ১৪৩৩)
🕙 সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা
মেলার প্রধান আকর্ষণ দেশীয় শিল্পী ও বিসিক উদ্যোক্তাদের আকর্ষণীয় সব পণ্য। মেলায় থাকছে:
✅ নারায়ণগঞ্জের জামদানি, সিলেটের মণিপুরী, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের তাঁতের শাড়ি
✅ রংপুরের বিখ্যাত শতরঞ্জি, সিলেট-ঝালকাঠির শীতলপাটি ও বাঁশ-বেতের শৌখিন পণ্য
✅ যশোর ও জামালপুরের নকশিকাঁথা
✅ হাতের কাজের শাড়ি, থ্রি-পিস, শার্ট, পাঞ্জাবী, ফতুয়া ও শিশুদের আকর্ষণীয় পোশাক
✅ মৃৎশিল্প, দেশি গয়না, চামড়া ও পাটজাত পণ্য
✅ খাঁটি মধু, ঘরোয়া আচার ও জিভে জল আনা দেশি খাবার
🛍️ মেলায় থাকছে এসব পণ্য সরাসরি উৎপাদকের কাছ থেকে কেনাকাটার সুযোগ ও বিশেষ ছাড়!
মেলার বিশেষ আকর্ষণ:
🎭 প্রতিদিন দেশের বিখ্যাত পাপেট শো ও বায়োস্কোপ
🎨 ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক উদ্যোক্তাদের বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক ঐতিহ্য
🎠 শিশুদের জন্য বিভিন্ন রাইড ও বিনোদন
🎤 সাংস্কৃতিক অনুষ্ঠান ও মন মাতানো লোকসংগীত
🩸 স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
এসো পাশে দাঁড়াই শিল্পী আর উদ্যোক্তার প্রাণের ডাকে, একসাথে গড়ি স্বপ্নের দেশ, ভালোবাসা আর পরিশ্রমের ফাঁকে!
Where is it happening?
Bangla Academy, Dhaka University,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:

















