টাঙ্গুয়ার হাওড় ক্যাম্পিং উইথ বেঙ্গল ট্রেকার্স (২)

Schedule

Thu, 26 Nov, 2026 at 10:00 pm to Sun, 29 Nov, 2026 at 07:00 am

UTC+06:00
Location

Tanguar Hawor | Dhaka, DA

Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
.
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/bengaltrekkers/
.
পেইজ লিংক:
https://www.facebook.com/bengaltrekkers19/
.
নীল জলরাশি, সাথে তুলির আঁচড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়ের রেখা, তার মাঝে মাঝে সাদা দাগ কেটে নেমে যাওয়া ঝর্না! নীল পানির জাদুর নদী, নাম তার জাদু কাটা! শিমুল বাগান নাকি গাছের মাথায় আগুন জ্বলছে?! সে তো কবি ভালো বলতে পারবে। আমি শুধু বলতে পারি অলস দুপুরে যখন নীল আকাশের নিচে নিলাভ পানির বুক কেটে বোটে করে এগিয়ে যাবো তখন শুধু প্রিয়জনের কথাই মনে পড়বে! আর সাথে রবীন্দ্রনাথের গান-
"তোমার খোলা হাওয়া ।
লাগিয়ে পালে এ,
তোমার খোলা হাওয়া ।
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজ়ী আছি
আমি ডুবতে রাজ়ী আছি ।
তোমার খোলা হাওয়া..."
ঠিক তাই তবে সেটা পাল তোলা নৌকার বদলে থাকবে ইঞ্জিন চালিত বোট! সাথে আরও থাকবে পানিতে দাপাদাপি, জম্পেশ খানাপিনা ও বিরামহীন আড্ডা, আর দেরি কেন চলুন আমাদের সাথে এক রোমাঞ্চকর টাঙ্গুয়ার হাওড়ে!
.
**এটি বেঙ্গল ট্রেকার্স এর একটি অফিসিয়াল কমার্শিয়াল ইভেন্ট**
.
🚌 যাত্রার তারিখ: ২৬ নভেম্বর, ২০২৬ রাত ১০.০০টা
🚍 ফেরার তারিখ: ২৯ নভেম্বর, ২০২৬ ভোর ৭.০০টা
.
🎴দর্শনীয় স্থানসমূহঃ
*নীলাদ্রি লেক
*বারিক্কা টিলা
*শিমুল বাগান
*ওয়াচ টাওয়ার
*টেকেরঘাট
*যাদুকাটা নদী
.
.
💵 ইভেন্ট ফি:
ঢাকা থেকে - ৫৮০০/- প্রতি জন (ঢাকা থেকে বাসে)
.
.
🧳 কনফার্ম করার পদ্ধতি: ২০৪০/- টাকা bKash করেই সাথে সাথে ০১৭৮৮৪৯৯২৮৩ (আরাফাত), ০১৮৪২৭৭৬৮৩৮ (সাগর), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
.
💸 বিকাশে টাকা পাঠান এই নাম্বারেঃ-
01788499283 (বিকাশ - personal)
01842776838 (বিকাশ - Personal)
.
💸ব্যাংকে পাঠাতে পারেনঃ-
.
🏛️ Midland Bank Limited
Md Arafat Hossain
A/C- 00261010018535
Mirpur Branch
.
🏛️ The City Bank Ltd (City Islamic)
Md. Arafat Hossain
A/C- 1781580038914
Pallabi Branch
.
🏛️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
.
.
.
বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
.
ডে- ০০
রাত ৯/১০ টায় ঢাকা থেকে নন-এসি বাসে
সুনামগঞ্জ উদ্দেশ্যে যাত্রা।
.
ডে- ০১
সকালে পৌঁছাবো সুনামগঞ্জ। সেখান থেকে আমরা ঘুরে দেখবো জাদুকাটা নদী, বারিক্কাটিলা আর শিমুল বাগান। রাতে থাকবো নীলাদ্রি লেকের আশেপাশে বা নিরাপদ জায়গায় ক্যাম্পিং করে।
.
ডে- ০২
নীলাদ্রি লেক থেকে আমরা সকালে হাওর ঘুরতে বের হবো, আমাদের উদ্দেশ্যে থাকবে ওয়াচ টাওয়ার, সেখানে পানিতে দাপাদাপি করে দুপুরের খাবার খেয়ে বিকেলে চলে আসবো সুনামগঞ্জ। রাতে বাসে ঢাকার জন্য রওয়ানা।
.
পরেরদিন খুব সকালে আমরা ঢাকা থাকবো।
.
✔️ যা যা থাকছে এর মধ্যেঃ
- সকল প্রকার যাতায়াত খরচ
- দুইদিনই সকালের খাবার, মধ্যাহ্ন ও নৈশভোজ
- ৬ বেলার মূল খাবার খরচ
- গাইড খরচ
- লোকাল সাইটসিনের খরচ ।
.
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে সুনামগঞ্জএবং সুনামগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কোনো খাবার**
.
🎒 যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
.
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
.
১/বেঙ্গল ট্রেকার্স ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারিদের জন্য।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না। বেঙ্গল ট্রেকার্স মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে বেঙ্গল ট্রেকার্স কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
.
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন
আরাফাতঃ- ০১৭৮৮৪৯৯২৮৩
সাগরঃ- ০১৮৪২৭৭৬৮৩৮
.
#neverstopexploring
#bengaltrekkers ♥
Advertisement

Where is it happening?

Tanguar Hawor, Rong Dong, দিত এভিনিউ, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Shunno Sagar
Host or PublisherShunno Sagar

Ask AI if this event suits you