আদমসুরত (Adamsurat)

Schedule

Thu, 23 Jul, 2026 at 04:00 pm

UTC+06:00
Location

Bangladesh Shilpakala Academy | Dhaka, DA

Advertisement
"নাটকটি শিশু ও অপ্রাপ্তমনস্কদের জন্য নয়"
নাটক: আদমসুরত
রচনা ও নির্দেশনা: বাকার বকুল
২৩ জুলাই (বৃহস্পতিবার) - বিকাল ৪:০০, সন্ধ্যা ৭:০০
২৪ জুলাই (শুক্রবার) - বিকাল ৪:০০, সন্ধ্যা ৭:০০
টিকিট মূল্য: ১০০০,৫০০,৩০০
টিকিট: https://tarua.org/event/67f024f4b779309a01f96f78
যোগাযোগ: ০১৯৮৯৬৬৯৮০৯, ০১৬৪৮৩৯১৮২৬
স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
কাহিনি সংক্ষেপ:
দৃষ্টি মেলে হিসাবুল নিজেকে আবিষ্কার করে কবরের ভেতর। মুনকার-নাকীরের জন্য অপেক্ষায় থাকা হিসাব প্রস্তুতি নিতে থাকে তিন সওয়াল-জবাবের। এই অপেক্ষার ভেতরেই সে দেখতে পায় বালুধুম গ্রামে তার বেড়ে ওঠা শৈশব-কৈশোর-তারুণ্য। কুকুর হত্যার জেনোসাইড, লাঞ্ছিত শিক্ষকের দেশান্তরী হওয়া কিংবা গাভীন গরুর বিচ্ছিন্ন মাথা দেখা স্মৃতিচারণে ভেতরটা আঁতকে ওঠে তার। ক্ষয়িষ্ণু শৈশবের ভিত্তিপ্রস্তরে গড়ে ওঠা কৈশোর-স্মৃতি আরো বেশি নৃশংস। লখাই নদীর উগড়ে দেওয়া নয়াকাকার লাশ, মক্তবে পড়া বাল্যবন্ধু বাকিবিল্লার উন্মাদরূপে আত্মপ্রকাশ। দ্বিতীয় বিভাগে বিএ পাস করা বেকার হিসাবুল চাকরি নামক সোনার হরিণ জেতার ঘোর-সওয়ারে লালফিতা ছুঁতে না পারা শেষ প্রতিযোগী। পাটকলে এক হাত কাটা যাওয়া পিতা মফিদুল বালিশের গিলাপে চোখ মোছে। দেশি গরু বিক্রেতা ছমির কসাইয়ের গোস্তে মানুষের পায়ের বৃদ্ধাঙ্গুল খুঁজে পায় আড়তের কুলি আয়ুবালি। বালুধুমবাসীর কণ্ঠনালীতে থুতু উৎপাদিত হয় এবং গলায় চিনচিনে ব্যথা সংক্রমিত হতে থাকে। চোখের খোড়লে দৃষ্টি লুকিয়ে বাড়ির পথে হাঁটে হিসাব। বিবাহ-পরবর্তী রাতে পুরুষাঙ্গ কাটা যাওয়া বরপুত্রকে কৈমুল্লা দ্যাখে টঙ্গির ইজতেমায় আখেরি মোনাজাতে। অন্ধকারকে ভয় পাওয়া সোনামুখী হারিকেন জ্বালিয়ে নিদ্রা যায়, তলপেট অবশ হতে থাকে। বোবা ধরা এক ঘুমঘোরে গোঙায় বালুধুমবাসী। গোঙায় হিসাব, ইহকালে কিংবা পরকালে।
নাট্যকার-নির্দেশকের কথা:
বিচ্ছিন্ন কিছু দৃশ্যকল্পের সমন্বিত রূপ 'আদম সুরত'। আমাদের গা ঘেঁষে প্রত্যহ জন্ম নেওয়া ঘটনাগুলোই বিষয়বস্তুর উৎস। ধারাবাহিক কোনো গল্প কিংবা ব্যাকরণগত নাটকীয় দ্বন্দ্বের চেয়ে সংবেদনশীল প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান হারে ঘটে চলা অমানবিক বিষয়গুলো সয়ে নিয়ে ধীরে ধীরে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। রাষ্ট্রের নীতিনির্ধারকেরা সেই অভ্যস্ততার সবচেয়ে বড় সুযোগসন্ধানী সুবিধাভোগী।
বাকার বকুল
নাট্যকার-নির্দেশক
'আদমসুরত'
#adamsurat #tarua
Advertisement

Where is it happening?

Bangladesh Shilpakala Academy, 14/3 Segunbagicha, Ramna,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Tarua- \u09a4\u09be\u09dc\u09c1\u09df\u09be
Host or PublisherTarua- তাড়ুয়া

Ask AI if this event suits you