MENTORSHIP
দৌড় আমাদের দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, অনেকেই শুরু করতে চাচ্ছেন আবার অনেকে শুরু করেছেন কিন্তু কিভাবে আগালে দীর্ঘদিন সুস্থ থেকে দৌড় চালিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে দিক নির্দেশনা খুছছেন।
আমরা কয়েকজন অনেকদিন থেকে একসাথে দৌড়াই, আর আমরা যা শিখেছি, তাই শেখানোর জন্য এই মেন্টরশিপ প্রোগ্রাম।
এটা কোনো ক্লাস না, মেন্টরশিপ প্রোগ্রাম। মানে আপনার সাথে সত্যিকারের একজন দৌড়বিদ থাকবেন, যিনি আপনার সাথে দৌড়াতে আসবেন, ফর্ম ঠিক আছে কিনা বলে দেবেন, আর "এই ব্যথাটা স্বাভাবিক নাকি থামা উচিত" — এমন খুঁটিনাটি প্রশ্নেরও উত্তর দেবেন।
আমরা একসাথে চারটা সেশন করব মাঠে, আপনার আসল পেস বুঝে একটা রানিং প্ল্যান বানাব, নতুন দৌড়বিদদের সাধারণ ইনজুরিগুলো নিয়ে কথা বলব, কয়েকটা লং রান করব গ্রুপে, আর শেষে একটা ক্যাম্প থাকবে যেখানে বছরের পর বছর দৌড়ানো মানুষদের সামনে বসে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারবেন। সেশনের বাইরেও একটা গ্রুপ চ্যাট থাকবে, যেখানে আপনি প্রশ্ন করে আপানার কৌতূহল মিটিয়ে নিতে পারবেন বা সন্দেহ দূর করে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন।
আপনার বয়স ১২ হোক বা ৬৫, জীবনে কখনো না দৌড়ানো হোক বা ইতিমধ্যে ৫ কিলো ১০ কিলো দৌড়ান — আমরা সবাইকে একসাথে চাই। "আমি তো অনেক স্লো" বা "এই বয়সে শুরু করা যায় নাকি" — এই দ্বিধা যাদের আছে, এই প্রোগ্রাম আসলে তাদের জন্যই।
অগাস্ট মাসের ৪ সপ্তাহ জুড়ে, আমরা এই মেন্টরশিপ প্রোগাম সঞ্চালন করবো।
যেভাবে অংশ নেবেন: আবেদন করুন এখানে 👉 [আবেদন ফর্মের লিংক TBA] সিট সীমিত, তাই দ্রুত আবেদন করুন। নির্বাচিত হলে বিস্তারিত তথ্যসহ আপনাকে আমাদের মেন্টরশিপ কমিউনিটি গ্রুপে যুক্ত করা হবে।
মেন্টরশিপ প্রোগামে আপনাকে সাথে করে আনতে হবে: আরামদায়ক রানিং শু, পানির বোতল, আর আপনার এনার্জি! বাকিটা আমরা দেখবো।
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা পেজে মেসেজ দিন।
Running is getting more and more popular in our country. A lot of people want to start, and a lot of people have already started but are looking for guidance on how to keep going — and stay healthy — for the long run.
A few of us have been running together for a long time now, and this mentorship program is about passing on what we've learned.
This isn't a class, it's a mentorship program. That means you'll actually be paired with a real runner who shows up and runs with you, tells you if your form is off, and answers the small but important questions like "is this pain normal, or should I stop."
We'll do four sessions together on the ground, build a running plan around your actual pace, talk through the injuries most new runners run into, go on a few long runs as a group, and wrap up with a camp where you can sit down with people who've been running for years and ask them anything. There's also a group chat outside the sessions, so whenever a question or doubt comes up, you can ask it there and keep moving forward.
Whether you're 12 or 65, whether you've never run a single step or you're already doing 5K or 10K — we want everyone together in this. If you've ever thought "I'm too slow for this" or "can I really start at this age," this program is for exactly that.
We'll be running this program across 4 weeks in August.
How to join:
Apply here 👉 [APPLICATION FORM LINK TBA]
Seats are limited, so apply soon. If selected, you'll be added to our mentorship community group with all the details.
What to bring:
Comfortable running shoes, a water bottle, and your energy! We'll take care of the rest.
Questions? Drop a comment or message the page
Where is it happening?
Event Location & Nearby Stays:



















