makarsankranti 2026

Schedule

Fri Jan 15 2027 at 12:00 am to 11:00 pm

UTC+05:30
Location

Yelahanka Air Force Station | Bangalore, KA

Advertisement
�আউনি-বাউনি�
বাংলা সংস্কৃতির এক চিরন্তন উৎসব-পৌষ সংক্রান্তি। যদিও এই দিনটি পুরো ভারতবর্ষে বিভিন্ন নামে পালিত হয়ে থাকে যেমন লোহরি, পোঙ্গল, মাঘ বিহু ইত্যাদি।
কৃষকের ঘরে নতুন ফসল� তোলার আনন্দে এই উৎসবের সূচনা। পৌষ সংক্রান্তির এক বিশেষ রীতি হল আউনি-বাউনি। পাকা ধান কাটার সময় এক গোছা রেখে দেওয়া হত যেটি সংক্রান্তির দিনে বিভিন্ন ফুল বেলপাতা চাঁদমালা ইত্যাদি সহযোগে বিনুনি করে খামারের মাঝে একটি ঘটের সংগে বেঁধে চাষের কাজে ব্যবহৃত ঝুড়ি, কুলো, সের, হাতা, কোদাল ইত্যাদি দিয়ে ঢেকে সাজানো হোত যা মাতা লক্ষ্মী �রুপে পূজো করা হোত আর আমাদের কাজ ছিল এই সাজের চারিদিকে আলপনা দেওয়া। এইদিন লক্ষ্মীর পা আঁকা� ছাড়াও গরু গাড়ি পেঁচা কোদাল, ঝুড়ি, কূলো ইত্যাদি চাষের কাজের সরঞ্জামের ছবি আঁকার রীতি বিশেষ মজাদার ছিল। কার বাড়ির আলপনা কত ভালো হয়েছে সেটাও পর্যবেক্ষণ করাও একটি খুশির অংশ ছিল।
বাঙালির সংক্রান্তি মানে পিঠে পুলির মজা তো আছেই, ঢেঁকি তে লাইন দিয়ে নতুন চালকুটা ও পাড়ার কাকিমা জেঠিমাদের সংগে গল্প করা আজও মন চঞ্চল করে। আমার ঠাকুমার সেই ধবধবে সাদা কাপড় পরে মা জেঠিমাদের সংগে নিয়ে চাল কুটতে যাওয়া আর ধবধবে �� হয়ে ফিরে আসা আজও আমি স্পষ্ট দেখি � আর ভাবি ভাগ্যিস তখন চাল কুটার মেসিন বা মিক্সি ছিল না� তাহলে এই সুন্দর স্মৃতিগুলো থাকতো না।
মকরক্রান্তির আর একটি শাস্তি মুলক � দিক হল শীতের সকালে তাড়াতাড়ি পুকুরে মকর ডুব দেওয়া �না হলে পিঠে খাওয়া যাবে না �। আচ্ছা আজকের দিনেও কী এই সব রীতি পালিত হয়? প্রায় 20 বছরেরও বেশি সময় বাইরে থাকার কারণে সংক্রান্তি পালন করার সুযোগ হয় নি �। তোমরা কি ভাবে পালন করছো জানিও ��আর পুকুরে মকর ডুব কে কে দিয়ছ তা জানাতে ভুলো না কিন্তু #makarsankranti #PoushSankranti #pongal #lohri #story #writer #Blogger #article #follower #bengali @highlight
Advertisement

Where is it happening?

Yelahanka Air Force Station, Yelahanka,T Dasarahalli, Bangalore, India

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Soma Mahapatra Manna
Host or PublisherSoma Mahapatra Manna

Ask AI if this event suits you