৫ম সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসব -২০২৬
Schedule
Fri, 08 May, 2026 at 08:00 am to Sat, 09 May, 2026 at 09:00 pm
UTC+06:00Location
Kabi Sufia Kamal Hall, University of Dhaka | Dhaka, DA
পুরুষতান্ত্রিক সমাজে বরাবর প্রত্যাশা করা হয় নারীকন্ঠ হবে এই দ্বিতীয় শ্রেণীর, কোমল, মৃদু, প্রায় অশ্রবনীয়। পুরুষতন্ত্রের সবচেয়ে বড় ভয় নারীর উচ্চ কন্ঠ, কারণ পুরুষতন্ত্রের বিরুদ্ধে নারীর সবচেয়ে বড় অস্ত্রই তার নির্ভীক উচ্চকন্ঠ। নারীর সেই কন্ঠের স্বকীয়তার উদযাপনই আমাদের এবারের প্রতিপাদ্য-
'চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায়!'
আয়োজনে থাকছে-
১। ২য় আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়) সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা -৩৬ টি দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে ৮ ই মে , শুক্রবার, ২০২৬ ।
নিবন্ধন ফি: ৮২০ টাকা
টাকা পাঠানোর উপায় :
বিকাশ:০১৭০৩৩৯৯৫৮৬
০১৩১৭৩৮৩৫১৭
বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো ক্লাব স্লট প্রাপ্তি সাপেক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে দলগুলোকে প্রথমে নিবন্ধন এবং নিবন্ধন ফি প্রদান করার অনুরোধ করা হলো। পরবর্তীতে কোনো দল যদি নিবন্ধন ফি প্রদান করার পরেও স্লট না পায়, তাদের নিবন্ধন ফি ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে চূড়ান্ত স্লট নিশ্চিতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত দলগুলোর সহযোগী মনোভাব কাম্য।
বিতর্ক সংক্রান্ত: প্রাথমিক পর্যায়ে নক আউট (দুই স্লটে) পদ্ধতিতে এক রাউন্ড এবং পরবর্তীতে ট্যাব পর্বে তিন রাউন্ড বিতর্ক হবে।
বিতর্কের ধরণ: বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক।
নিবন্ধন লিংক: https://forms.gle/YWCuBorB3ThjkJoJ8
নিবন্ধনের শেষ দিন ৪মে,২০২৬।
২। ৩য় জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা । (৯ মে, শনিবার- ২০২৬, বিকাল ৩ টা)
নিবন্ধন লিংক:
https://forms.gle/QbTpy9DS1bpJj6vi8 নিবন্ধনের শেষ দিন ৫মে,২০২৬
৩। ৪র্থ অন্তঃহল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা । (১৭ এপ্রিল ২০২৬)
যেকোনো প্রয়োজনে-
নূসরাত জাহান অমি
সভাপতি
সুফিয়া কামাল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল:০১৩১৭৩৮৩৫১৭
ফারিহা নওশীন
সাধারণ সম্পাদক
সুফিয়া কামাল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল: ০১৭০৩৩৯৯৫৮৬
দেখা হবে কথার দ্বৈরথে।
বিস্তারিত আসছে ...
Where is it happening?
Kabi Sufia Kamal Hall, University of Dhaka, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:



















