হেমন্তের চিঠি

Schedule

Tue, 01 Dec, 2026 at 11:00 am to Wed, 02 Dec, 2026 at 08:00 pm

UTC+06:00
Location

kalabhaban, University of Dhaka | Dhaka, DA

Advertisement
একটা চিঠি এসেছে! ✉️
প্রেরক: অঘ্রাণ, প্রাপক: আমরা সবাই।
অঘ্রাণ এবার শহরের মানুষের জন্য লিখেছে এক চিঠি। যে চিঠিতে আছে পাকা ধানের গল্প, নবান্নের আনন্দ আর আমাদের চেনা বাংলার ছোট ছোট সব অনুভূতি। শহরের ব্যস্ততায় হারিয়ে যাওয়া সেই চেনা মুহূর্তগুলোকে আবারও একসঙ্গে উপভোগ করার দাওয়াত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসছে "হেমন্তের চিঠি"।
দুই দিনের এই আয়োজনে প্রথম দিন "ধানের আগমনী" দিয়ে শুরু হবে হেমন্তকে বরণ করে নেওয়ার গল্প। নতুন কিছু দেখা, চেনা আর আবিষ্কারের মধ্য দিয়ে খুলে যাবে অঘ্রাণের চিঠির প্রথম পাতা। আর দ্বিতীয় দিন "নবান্নের মিলন"-এ সেই গল্পই হয়ে উঠবে সবার মিলনমেলা। থাকছে গান, সাংস্কৃতিক পরিবেশনা, নবান্নের খাবার, দেশি কারুশিল্প, শিল্পীদের হাতের কাজ আর প্রাণখোলা আড্ডার আয়োজন। তবে এই চিঠিটা শুধু পড়ার জন্য নয়, এর একটা জবাবও চাই! "প্রতিবাক্য" তে নিজের কোনো স্মৃতি, প্রিয় কোনো গল্প, আঁকিবুঁকি কিংবা মনের কিছু কথা লিখে তুমিও হতে পারো এই চিঠির অংশ।
তাই বন্ধুদের নিয়ে চলে এসো। গান শোনো, মেলা ঘুরে দেখো, আড্ডা দাও, নতুন কিছু স্মৃতি তৈরি করো আর পুরোনো কোনো স্মৃতি ফিরে পেলে সেটাও রেখে যেয়ো আমাদের এই চিঠিতে। কারণ, "হেমন্তের চিঠি" শুধু একটা উৎসব নয়, এটা আমাদের সবার গল্পের একটা অংশ।
📍 স্থান: বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
📅 তারিখ: ০১ ও ০২ ডিসেম্বর ২০২৬
🕚 সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা (প্রতিদিন)
"হেমন্তের চিঠি — ধানের ঘরে ফেরা
অঘ্রাণের ডাকে, শিকড়ের টানে।"
Advertisement

Where is it happening?

kalabhaban, University of Dhaka, Dhaka University Health Club - Duhc, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Baromash
Host or PublisherBaromash

Ask AI if this event suits you