সোনাইছড়ি ও মহামায়া লেকে ডে ট্যুরে টিম Tour Expert (E13)
Schedule
Thu, 30 Apr, 2026 at 10:00 pm to Fri, 01 May, 2026 at 12:00 pm
UTC+06:00Location
মিরাসরাই | Dhaka, DA
গ্রুপ লিংক : https://www.facebook.com/share/g/1HZA5hSipv/?mibextid=wwXIfr
~~~সোনাইছড়ি ট্রেইল⛰️
বন্য পাথুরে সোনাইছড়ি ট্রেইল বারৈয়াঢালা অভয়ারণ্যের আওতাভুক্ত।বৈচিত্র্যময় এই ট্রেইল মীরসরাই সীতাকুন্ড রেঞ্জের সবচেয়ে দূর্গম ট্রেইল।পাথরের বড় বড় বোল্ডার,খাড়া খাড়া পাহাড়,পিচ্ছিল ঝিরি পথ এবং ট্রেইলের শেষ মাথায় সোনাইছড়ি ঝর্না আছে এখানে।আর আছে বাদুইজ্জাখুম বা বাঁদুরে কুম।এক সংকীর্ণ এবং বিস্তৃত গভীর কুম,যার দুপাশের পাথুরে দেয়াল খাড়া ১০০-১৫০ ফুট উচু।গাছপালা ঠিকরে এক অদ্ভুত আলো ছায়ায় খেলা চলে সেখানে।ভেতরে হাজার হাজার বাঁদুরের ডানা ঝাপ্টানো আর তড়িৎ গতি সৃষ্টি করে রেখেছে ভয়াবহ এক রহস্যময় ভুতুরে আবহ।এই রোমান্জ আর ভয়াবহতা আকর্ষণ করে অ্যাডভেঞ্চার প্রেমীদের।
মহামায়া লেক~~~
মহামায়া লেক (Mohamaya Lake) চট্রগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হৃদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ১১ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালী ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ্য সুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘুরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা এবং চাইলে তাবুতে রাতে ক্যাম্পিং করে থাকতেও পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া লেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় সেঁচের কাজে ব্যবহৃত হয়।
<<<ভ্রমণের সময়কাল>>>
.
যাত্রাঃ-
৩০ই এপ্রিল, রাত ১১টা ঢাকা থেকে, এবং
পহেলা মে, ভোর ৫টাই চট্টগ্রাম থেকে।
ফেরাঃ-
পহেলা মে, রাত ১১টাই ঢাকায়, এবং
রাত ৮টাই চট্টগ্রাম থাকবো, ইন শা আল্লাহ্।
.
.
সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ
* মহামায়া লেক।
*সোনাইছড়ি ট্রেইল।
.
.
💰 ইভেন্ট ফি:
ঢাকা টু ঢাকা= ১৯৯৯/- টাকা প্রতিজন।
চট্টগ্রাম টু চট্টগ্রাম = ৯৫০/- টাকা প্রতিজন।
.
কনফার্ম করার পদ্ধতি:
১০২০/- টাকা bKash করেই সাথে সাথে 01604772366( বর্ষা) নাম্বারে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে।
.
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
যা থাকছেঃ-
- ঢাকা - মিরসরাই - ঢাকা (৪৫ সিটের সিডিএম বাস)।
- ২বেলা খাবার।
- লোকাল গাইড।
- অভিজ্ঞ হোস্ট।
- লোকাল ট্রান্সপোর্ট।
- এন্ট্রি ফি।
.
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে মিরসরাই এবং মিরসরাই থেকে ঢাকা হাই ওয়ের কোনো খাবার!
- মহামায়া লেকে কায়কিং ফি
.
🛒 যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ।
- প্রয়োজনীয় ঔষধ।
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
.
.
বি.দ্র:- আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
১/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
২/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না।ট্যুর এক্সপার্ট মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৩/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে ট্যুর এক্সপার্ট কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৪/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টের কারণে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
শর্তসমূহঃ
-প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকা জরুরি।
-যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজন হলে আবর্জনা ফেলার জন্য আলাদা পলিথিনের ব্যাগ রাখতে পারেন। আমাদের কারণে যেন প্রকৃতির কোনো প্রকার ক্ষতি নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে।
-ইভেন্ট যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য একে অপরকে সাহায্য করার মানসিকতা রাখতে হবে।
-বাসের সীট বন্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে তাই যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবেন।
-যদিও সর্বোচ্চ সতর্কতা নেয়া হবে।তবু ট্যুর চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দায়ী থাকবো না।যেকোনো সময় যেকোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে যার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই তাই যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থেকে নিজ দায়িত্বে ট্যুরে কনফার্ম করার অনুরোধ করা হলো।
-আবহাওয়া ও পরিবেশ কিংবা যেকোন প্রয়োজনে ট্যুর প্ল্যান চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে বুকিং মানি সম্পূর্ণ অফেরৎ যোগ্য।
-যেকোনো ব্যাপারে ট্যুর হোস্টের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাই হোস্টের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে।
ট্যুরটি সকলের জন্যই উন্মুক্ত।নারীপুরুষ ধর্ম বয়স বিবাহিত অবিবাহিত নির্বিশেষে যেকেউ আমাদের সাথে জয়েন করতে পারেন।
ভবিষ্যতে আমাদের কর্মসূচী সম্পর্কে জানতে গ্রুপে চোখ রাখুন এবং আপনার পরিচিতজনদের যুক্ত করুন।আপনার জন্য শুভকামনা রইলো।আপনার ট্যুর শুরু হোক tour expert এর সাথে। আমরা ট্রাভেলার্সদের গুনগতমানের সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
ট্যুর সংক্রান্ত যেকোনো তথ্য জানতে সরাসরি কল করুন।
বর্ষা +8801604772366
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
ধন্যবাদ প্রিয় ভ্রমন পিপাসু ❤️
Where is it happening?
মিরাসরাই, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:



















