সিলভার ক্রুজে সুন্দরবন ভ্রমণে টিজিবি বাহিনী (১৭ সেপ্টেম্বর)

Schedule

Thu, 17 Sep, 2026 at 11:00 pm to Mon, 21 Sep, 2026 at 04:00 am

UTC+06:00
Location

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh | Dhaka, DA

Advertisement
সিলভার ক্রুজে সুন্দরবন ভ্রমণে টিজিবি বাহিনী 🐅🚢
🌿 সিলভার ক্রুজে সুন্দরবন ভ্রমণে টিজিবি বাহিনী 🌿 📅 ১৭ সেপ্টেম্বর — Tour Group BD
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন — যেখানে চির তারুণ্য আর চির সবুজের মাঝে লুকিয়ে আছে হরিণ, কুমির, হাজারো প্রজাতির পাখি, আর রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব। বাংলাদেশে যত বিদেশি পর্যটক আসেন, তাদের একটা বড় অংশই ছুটে আসেন এই সুন্দরবনের টানে।
সুন্দরবন ভ্রমণ একদম আলাদা এক অভিজ্ঞতা — এখানে প্রায় তিন দিন কাটাতে হয় শিপেই। নাওয়া-খাওয়া, ঘুম-আড্ডা সবকিছুই হয়ে যায় শিপকেন্দ্রিক, পুরো শিপটাই হয়ে ওঠে সাময়িক বসতবাড়ি। তাই এবার টিজিবির সাথে চলুন সিলভার ক্রুজে করে ঘুরে আসি সুন্দরবনের গহীন থেকে! 🚤🌅
🗓️ ভ্রমণের বিস্তারিত
অর্গানাইজেশন: Tour Group BD
ভ্রমণের ধরন: রিলেক্স (ঢাকা টু ঢাকা)
যাত্রা শুরু: ১৭ সেপ্টেম্বর, রাত ১১:০০ টা
যাত্রা শেষ: ১৯ সেপ্টেম্বর, ভোর ৪:০০ টা
শিপের নাম: এম.ভি. সিলভার ক্রুজ (এসি শিপ)
যাত্রা রুট: খুলনা টু খুলনা প্যাকেজ (রূপসা ঘাট, খুলনা থেকে যাত্রা শুরু — ১৮ সেপ্টেম্বর সকাল ৭টা)
💰 প্যাকেজ প্রাইস (জনপ্রতি) খুলনা টু খুলনা
সিলভার সুইট কাপল রুম ১৪,০০০/- এটাচড বাথ
সিলভার থ্রী বেড রুম ১৪,০০০/- এটাচড বাথ
সিলভার ফোর বেড রুম ১৪,০০০/- এটাচড বাথ
সিলভার টুইন বেড রুম ১১,০০০/- কমন বাথ
** নোট: এর সাথে বাস ভাড়া এড হবে ঢাকা টু ঢাকা
নন এসি বাস ১৫০০ টাকা
এসি সোহাগ ২৫০০ টাকা
এসি গ্রিনল্যাইন ২৮০০ টাকা
📌 বুকিং মানি: ৮,০০০/- জনপ্রতি (অফেরতযোগ্য)
#বুকিং এর জন্য: 📞 +8801877722850 📞 +8801877722856
🌾 ভ্রমণ স্পট
✅ আন্দারমানিক ইকো ট্যুরিজম
✅ কটকা অফিস পাড়া, টাইগার টিলা ও ওয়াচ টাওয়ার
✅ জামতলা সমুদ্র সৈকত
✅ কচিখালী অভয়ারণ্য ও খাল
✅ ডিমের চর (আবহাওয়া সাপেক্ষে)
✅ করমজল (মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র)
🛶 ক্যানেল ক্রুইজিং — প্রায় প্রতি সকালেই থাকবে (সময় ও সুযোগ অনুযায়ী আরও জায়গা যোগ হতে পারে)
🐯 বাঘ দেখার সম্ভাবনা সুন্দরবনে সবসময়ই ১%-এরও কম থাকে — তাই এ নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই।
🍽️ খাবারের মান
সুন্দরবন ট্রিপকে আমরা বলি "খাবারের ট্রিপ"! এই ট্রিপে খাবারের কোনো ঘাটতি হয় না — আশা করা যায় মনের মতো খাবারই পাবেন। আগের ট্রিপগুলোর রিভিউ ও ইভেন্ট ঘেঁটে দেখলেই ধারণা পেয়ে যাবেন। 😋
✅ যা সরবরাহ করা হবে
প্রত্যেকের জন্য কেবিনে থাকার ব্যবস্থা
প্রতিদিন ২ বেলা স্ন্যাক্স + ৩ বেলা মূল খাবার
সুন্দরবনে প্রবেশের পাস
অভিজ্ঞ গাইড
বন বিভাগ থেকে ২ জন সিকিউরিটি
বনের ভেতরে ঘোরার জন্য ছোট নৌকা
কুক ফি
খাবার পানি
করমজলে প্রবেশের টিকিট
একদিন বার-বি-কিউ
❌ যা থাকছে না
ব্যক্তিগত খরচ
ঔষধ
যেকোনো ধরনের ইনস্যুরেন্স
🎒 সাথে যা নেওয়া উচিত
টেলিটক সিম (বনের ভেতরে সাধারণত নেট থাকে না, তবে কিছু জায়গায় টেলিটকের নেট পাওয়া যায়)
মশা থেকে বাঁচতে অডোমস
গামছা (রোদ থেকে মাথা ঢেকে হাঁটার জন্য)
বৃষ্টি থেকে ব্যাগ ও জিনিসপত্র বাঁচানোর ব্যবস্থা (বৃষ্টির সম্ভাবনা বেশি)
সানগ্লাস, হ্যাট, সানক্রিম
ব্রাশ ও প্রয়োজনীয় ঔষধ
মোবাইলের রেইন কভার (ছবি/ভিডিওর জন্য ও প্রোটেকশনের জন্য)
ক্যামেরা ও এক্সট্রা ব্যাটারি
পাওয়ার ব্যাংক (শিপে জেনারেটর থাকবে)
⚠️ কনফার্ম করার আগে যা বিবেচনায় রাখবেন
ট্রিপ কনফার্মেশনের ভিত্তিতেই বাসের সিট ও শিপের রুম বরাদ্দ হবে।
এটি একটি গ্রুপ ট্রিপ — তাই সবাইকে সেক্রিফাইজিং মাইন্ড নিয়ে একে অপরকে সহযোগিতা করতে হবে ও সময়ের প্রতি যত্নবান থাকতে হবে।
কেউ আলাদা রুম চাইলে আগে থেকেই জানাতে হবে, সম্ভব হলে ব্যবস্থা করা হবে। অন্যথায় ছেলে-মেয়ে আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
💳 টাকা পাঠানোর উপায়
১. ব্যাংক: Name: Tour Group BD A/C: 1641100026552 Dutch Bangla Bank Ltd. (Mirpur Branch) Routing Number: 090263136
২. বিকাশ মার্চেন্ট: 01840238946 (পেমেন্ট অপশন থেকে খরচসহ পাঠাতে হবে)
৩. বিকাশ পার্সোনাল: 01877722855 (খরচসহ পাঠাতে হবে)
৪. অফিসে সরাসরি: ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ (স্কয়ার হাসপাতালের পাশে, হোটেল পান্থপথ ভবন)

★ টাকা পাঠানোর পর ম্যানেজারের নাম্বারে এসএমএস করে জানান:
আপনার/আপনাদের নাম
ইভেন্টের নাম ও তারিখ
মোবাইল নাম্বার
টাকার পরিমাণ
টি-শার্ট সাইজ
যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন
ব্যাংকে জমা দিলে রিসিট টিজিবি পেইজে ইনবক্স/ইভেন্টে শেয়ার করুন অথবা হোস্টের কাছে জমা দিন
✅ রিপ্লে মেসেজে কনফার্মেশন (মেসেজ/টোকেন) সংগ্রহ করে রাখবেন।
📜 শর্তসমূহ
প্রথমেই দরকার একটা ভ্রমণপিপাসু মন।
ভ্রমণকালীন যেকোনো সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
ভ্রমণ সুন্দরভাবে পরিচালনার জন্য সবাইকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
প্রতিটি জায়গাই আমাদের নিজেদের — তাই সৌন্দর্য রক্ষা করা আমাদেরই দায়িত্ব; পর্যটনের কোনো ক্ষতি যেন না হয়, তা সর্বোচ্চ প্রাধান্য পাবে।
পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত বদলাতে পারে — যা আমরা সবাই মিলেই ঠিক করব।
স্থানীয়দের সাথে কোনো বিরূপ আচরণ করা যাবে না; নতুন কারো সাথে কথা বলার প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিন।
কোনোভাবেই মাদক সেবন বা বহন করা যাবে না — পাওয়া গেলে গ্রুপের সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
দুর্ঘটনা বলে-কয়ে আসে না — যেকোনো দুর্ঘটনা সবাই মিলে মোকাবেলা করতে হবে।
এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ — কোনো অশ্লীলতার সুযোগ নেই। অসৎ উদ্দেশ্যে কেউ ভ্রমণে গেলে তা বুঝতে আমাদের বেশি সময় লাগে না, এবং সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
🙋‍♂️🙋‍♀️ ছেলে-মেয়ে সবাই যেতে পারবেন!
সুন্দরবনের রূপ চোখে না দেখলে বিশ্বাস হবে না — তাই দেরি না করে আজই আপনার সিট নিশ্চিত করুন! 🐯
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 📞 +8801840238946, +8801877722852
#TourGroupBD #সুন্দরবন #Sundarban #SilverCruise #TGB #SundarbanTour #ভ্রমণ #RoyalBengalTiger #TravelBangladesh
Advertisement

Where is it happening?

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Tour Group BD - TGB
Host or PublisherTour Group BD - TGB

Ask AI if this event suits you