বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট -২০২৬ (সিজন-২)

Schedule

Fri, 26 Jun, 2026 at 07:00 am to Sat, 27 Jun, 2026 at 06:00 pm

UTC+06:00
Location

শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদ পুর, ঢাকা | Dhaka, DA

Advertisement
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), ঢাকা মহানগর সংসদের উদ্যোগে আগামী ২৬ -২৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্র ও শনিবার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গণ, মোহাম্মদপুর, ঢাকায় “বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (সিজন–২)” আয়োজন করা হয়েছে।
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো আদিবাসী শিক্ষার্থী ও যুব সমাজের মধ্যে নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ সাধন, নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস এবং দলগত চেতনা গড়ে তোলা। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আদিবাসী শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস, সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক, সৃজনশীল ও দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এই টুর্নামেন্ট আদিবাসী জনগোষ্ঠীর ক্রীড়া প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Advertisement

Where is it happening?

শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদ পুর, ঢাকা, ঢাকা,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
\u09ac\u09be\u0982\u09b2\u09be\u09a6\u09c7\u09b6 \u0997\u09be\u09b0\u09cb \u099b\u09be\u09a4\u09cd\u09b0 \u09b8\u0982\u0997\u09a0\u09a8 -\u09ac\u09be\u0997\u09be\u099b\u09be\u09b8, \u09a2\u09be\u0995\u09be \u09ae\u09b9\u09be\u09a8\u0997\u09b0 \u09b6\u09be\u0996\u09be
Host or Publisherবাংলাদেশ গারো ছাত্র সংগঠন -বাগাছাস, ঢাকা মহানগর শাখা

Ask AI if this event suits you