প্রাচ‍্যের ১২ বসন্ত

Schedule

Sat Feb 13 2027 at 11:00 am to 08:00 pm

UTC+11:00
Location

12 Sariwon St, Bardia, NSW, Australia | Liverpool, NS

Advertisement
🌻 প্রাচ্যের ১২ বসন্ত 🌻
১২টি শাড়ি নিয়ে ১২ বছর আগে শুরু করেছিলাম প্রাচ্য। কখনো ভাবিনি, ভালোবেসে শুরু করা এই কাজটা এতগুলো বছর ধরে করতে পারব!
এই ১২ বছরে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আর সবচেয়ে বড় কথা, নিজেকে নতুন করে চিনেছি।
প্রাচ্যের মাধ্যমে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, পেয়েছি অনেক অনেক ভালোবাসা। এমন অনেক আপু আছেন, যাদের সঙ্গে আগে কখনো দেখা হয়নি, অথচ দেখা হলেই জড়িয়ে ধরে বলেন, “আপু, আপনাকে অনেক ভালোবাসি!” অনেকই শাড়ি নিতে এসেছেন নিজের হাতে বানানো খাবার, নিজের বাগানের ফল, কত রকমের উপহার আর ভালোবাসা নিয়ে। এই ভালোবাসাগুলোই আমার অনেক বড় পাওয়া।
অনেক আপু মাঝেমধ্যে বলেন, “আপু, আপনি এত কিছু কীভাবে করেন?” সত্যি বলতে, সব সময় পারি না। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, কষ্টও হয়। কিন্তু আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাকে আবার নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়।
প্রাচ্যের এই ১২ বছরের পথচলায় আপনাদের অবদান অনেক। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে আরও অনেকটা পথ চলতে পারি।
এবার সবাইকে নিয়ে উদ্‌যাপন করতে চাই প্রাচ্যের ১২ বসন্ত! সবাই চলে আসবেন, আর হ্যাঁ, বরাবরের মতো এবারও সবার কাছ থেকে একটা করে হাগ চাই!
প্রাচ্যের ১২ বসন্ত, ১২ বছরের ভালোবাসা আর একসঙ্গে পথচলার গল্প ❣️
Advertisement

Where is it happening?

12 Sariwon St, Bardia, NSW, Australia, 12 Sariwon St, Bardia NSW 2565, Australia, Liverpool

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Praccho : \u09aa\u09cd\u09b0\u09be\u099a\u09cd\u09af
Host or PublisherPraccho : প্রাচ্য

Ask AI if this event suits you