পাঠচক্র ৩৩ - মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি: দেশীয় অর্থনীতি ও সার্বভৌমত্ব জিম্মি কোথায়?
Schedule
Sun, 10 May, 2026 at 03:30 pm
UTC+06:00Location
Modhur Canteen, Dhaka University Campus | Dhaka, DA
এই চুক্তির অন্যতম বিতর্কিত দিক হলো রপ্তানি আয়ের ওপর চাপিয়ে দেওয়া সাধারণ গড়শুল্ক ১৫.৫ শতাংশের উপর অতিরিক্ত ১৯ শতাংশের বোঝা। এছাড়াও যুক্তরাষ্ট্র তার যেকোনো ‘উদ্বেগ’ নিরসনের অজুহাতে একতরফাভাবে বর্তমান চুক্তি বাতিল করে আমাদের তৈরি পোশাক খাতের ওপর নতুনভাবে বড়ো অঙ্কের শুল্ক চাপিয়ে দেওয়ার স্বেচ্ছাচারী ক্ষমতা রাখে, যা কার্যত বাংলাদেশের অর্থনীতিকে ব্ল্যাকমেইল করার একটি স্থায়ী হাতিয়ারে পরিণত হয়েছে। এছাড়া পারমাণবিক জ্বালানি ও সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে অন্য কোনো দেশ— বিশেষ করে চীন বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনে যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তাকে অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে স্বাক্ষরিত এই দলিলে জনস্বার্থের কোনো প্রতিফলন নেই; প্রতিরক্ষা ও ডিজিটাল বাণিজ্যের মতো স্পর্শকাতর খাতগুলোতেও ওয়াশিংটনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এই চেষ্টা মূলত বাংলাদেশকে একটি নির্দিষ্ট ভূ-রাজনৈতিক প্রকল্পের ফাঁদে ফেলার প্রচেষ্টা। এটি কার্যকর হলে বাংলাদেশ তার স্বাধীন পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে একটি নির্দিষ্ট শক্তির আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হবে। যেসকল রাজনৈতিক দল একসময় বাংলাদেশপন্থার স্লোগান সামনে রেখে সংসদে আসীন হয়েছে, তারাও এই চুক্তির বিষয়ে এখন রহস্যজনকভাবে নীরব। জনগনের স্বার্থে, দেশের স্বার্থে এই মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়ে যেতে হবে।
দেশের সার্বভৌমত্ব রক্ষার এই বুদ্ধিবৃত্তিক সংগ্রামে আমাদের সাথে যুক্ত হতে চলে আসুন বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩৩তম পাঠচক্রে।
রেফারেন্স টেক্সট ১: Agreement between the United States of America and the People’s Republic of Bangladesh on Reciprocal Trade https://ustr.gov/sites/default/files/files/Press/Releases/2026/U.S.%20BGD%20Agreement%20on%20Reciprocal%20Trade%20Final%2009FEB2026%20LETTER.pdf
রেফারেন্স টেক্সট ২: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যেভাবে দেশের স্বার্থবিরোধী - কল্লোল মোস্তফা
https://sarbojonkotha.info/sk-47-us-trade-deal-against-national-interest/
রেফারেন্স টেক্সট ৩: মার্কিন বাণিজ্যচুক্তি: বাংলাদেশের ওষুধশিল্পের সামনে অশনিসংকেত - মাহা মির্জা
https://www.prothomalo.com/opinion/column/89b6b5m4rh
মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি: দেশীয় অর্থনীতি ও সার্বভৌমত্ব জিম্মি কোথায়?
তারিখ - ১০ মে, ২০২৬
সময় - বিকেল ৩.৩০ টা
স্থান - গোলঘর, মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়
Where is it happening?
Modhur Canteen, Dhaka University Campus, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:

















