পঞ্চবিংশ জাতীয় বাক্‌শিল্পোৎসব: অনুরণন

Schedule

Thu, 01 Oct, 2026 at 12:00 am to Sat, 03 Oct, 2026 at 11:59 pm

UTC+06:00
Location

Notre Dame College, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA

Advertisement
❝আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে, মোর চোখ হাসে,
মোর টগ্‌বগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে।❞

"বাক্‌শিল্পকে সমৃদ্ধ কর" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯২ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের স্কুল-কলেজ পর্যায়ের সর্বপ্রথম আবৃত্তি ও বাক্‌শিল্প-বিষয়ক সংগঠন নটর ডেম আবৃত্তি দল। সূচনালগ্ন থেকেই নটর ডেম আবৃত্তি দল বাংলা ভাষার শুদ্ধতা, বাচনভঙ্গির নান্দনিকতা এবং ভাবপ্রকাশের দ্যুতিময়তা ছড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দীর্ঘ ৩ দশক ধরে শুধু আবৃত্তি নয়; সঞ্চালনা, শুদ্ধ উচ্চারণ এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে সংগঠনটি। বাক্‌শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করেছে ২৪টি সফল জাতীয় বাক্‌শিল্পোৎসবের। সফলতার এই অগ্নিশিখাকে জ্বলন্ত রাখতে ক্লাবটির ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে নটর ডেম আবৃত্তি দল আয়োজন করতে যাচ্ছে বাক্‌শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দেশের সব থেকে বড় উৎসব ‘পঞ্চবিংশ জাতীয় বাক্‌শিল্পোৎসব: ‘অনুরণন’। ১,২ ও ৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, ৩দিনব্যাপী বাক্‌শিল্পের এই মহোৎসব আয়োজিত হতে যাচ্ছে ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে। বাক্‌শিল্পের এই ঐতিহ্যবাহী মহাসমারোহে অংশ নিয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দদের এই গৌরবময় ইতিহাসের সারথি হতে সাদর আমন্ত্রণ জানাচ্ছে নটর ডেম আবৃত্তি দল।
বাক্‌শিল্পকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয়ে নটর ডেম আবৃত্তি দলের এবারের আয়োজন ‘অনুরণন'।

🔸প্রতিযোগিতার তারিখ ও স্থান
•অনলাইন ইভেন্টের রেজিস্ট্রেশন ও সাবমিশন: ৩০ আগস্ট -১৭ সেপ্টেম্বর ২০২৬
• ফাদার হ্যারিংটন স্মৃতি কুইজ (অনলাইন) : ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬
• অফলাইন ইভেন্টের রেজিস্ট্রেশন: ৩০ আগস্ট -২৯ সেপ্টেম্বর ২০২৬
•চূড়ান্ত প্রতিযোগিতাসমূহ : ১-৩ অক্টোবর ২০২৬
•চূড়ান্ত প্রতিযোগিতার স্থান : নটর ডেম কলেজ, ঢাকা।

🔸'অনুরণন' এর প্রতিযোগিতাসমূহ :
🔹অফলাইন:
#কবিতা কানন:-
•নির্ধারিত কবিতা আবৃত্তি
•স্বনির্বাচিত কবিতা আবৃত্তি
•স্বরচিত কবিতা আবৃত্তি
•ইংরেজি কবিতা আবৃত্তি
[ক-গ্রুপ(৬ষ্ঠ-৮ম ও সমমান)
খ-গ্রুপ(৯ম-দ্বাদশ ও সমমান)
উভয় গ্রুপের জন্য প্রযোজ্য;
রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা]

#সুর মঞ্জরি:-(কমন)
•আধুনিক গান
•লোকগীতি
•রবীন্দ্র সংগীত
• নজরুল গীতি
•গজল/ভক্তিগীতি
[রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা]

#কথনশৈলী:-
•বারোয়ারি বিতর্ক
•ধারাবাহিক গল্প বলা
•সংবাদ উপস্থাপনা
•অনুষ্ঠান সঞ্চালনা
•উপস্থিত বক্তৃতা
[ক-গ্রুপ(৬ষ্ঠ-৮ম ও সমমান)
[খ-গ্রুপ(৯ম-দ্বাদশ ও সমমান)
রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা]

#নাট্য মঞ্চ:-
•একক অভিনয়
•তাৎক্ষণিক অভিনয়
•কণ্ঠানুকরণ (মিমিক্রি)
•একক কৌতূক পরিবেশনা (স্ট্যান্ড আপ কমেডি)
[ক-গ্রুপ(৬ষ্ঠ-৮ম ও সমমান)
খ-গ্রুপ(৯ম-দ্বাদশ ও সমমান)
উভয় গ্রুপের জন্য প্রযোজ্য;
রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা]

#প্রজ্ঞালোক:-
•ভাষা ও শিল্প সাহিত্য অলিম্পিয়াড
•সাধারণ জ্ঞান অলিম্পিয়াড
•বানান বিশারদ
•উচ্চারণ বিশারদ
[ক-গ্রুপ(৬ষ্ঠ-৮ম ও সমমান)
খ-গ্রুপ(৯ম-দ্বাদশ ও সমমান)
উভয় গ্রুপের জন্য প্রযোজ্য;
রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা]

#দলগত :-
•দেয়ালিকা-৪০০/- (সদস্য ৩-৫ জন)
•স্ক্র‍্যাপবুক-৩০০/- (সদস্য ১-৫ জন)
•দলগত কবিতা আবৃত্তি-৩০০/-(সদস্য ২-৫ জন)
•দলগত অভিনয়-৪০০/- (সদস্য ৩-৫ জন)

অনলাইন ইভেন্ট:-
•ফাদার হ্যারিংটন স্মৃতি কুইজ
•স্বনির্বাচিত কবিতা আবৃত্তি
•বই পর্যালোচনা
•রচনা লেখা
•গল্প লেখা
•কবিতা লেখা

[ক গ্রুপ: ৬ষ্ঠ-৮ম ও সমমান
খ গ্রুপ : ৯ম-দ্বাদশ ও সমমান
উভয় গ্রুপের জন্য প্রযোজ্য
রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা প্রতি অনলাইন ইভেন্ট]

#কর্মশালা
•মাহিদুল ইসলাম
বিশিষ্ট আবৃত্তিশিল্পী
বিষয়: শুদ্ধ উচ্চারণ ও স্বরক্ষেপণ
•দীপ্তি চৌধুরী
বিশিষ্ট উপস্থাপিকা
বিষয়: উপস্থাপনা কৌশল

[রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা]
🔸যোগাযোগ:
◇ মৃগাংক বণিক
সভাপতি, নটর ডেম আবৃত্তি দল।
ফেসবুক আইডি: https://www.facebook.com/share/17qLVSEDhQ/

◇ মো: খালিদ আহম্মেদ ফাহিম
সাধারণ সম্পাদক, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি: https://www.facebook.com/share/17S9dKfaUy/
Advertisement

Where is it happening?

Notre Dame College, Dhaka, Dhaka Division, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
\u09a8\u099f\u09b0 \u09a1\u09c7\u09ae \u0986\u09ac\u09c3\u09a4\u09cd\u09a4\u09bf \u09a6\u09b2
Host or Publisherনটর ডেম আবৃত্তি দল

Ask AI if this event suits you