তারা উদ্যোক্তা মেলা ২০২৬
Schedule
Fri, 27 Feb, 2026 at 10:00 am to Sun, 01 Mar, 2026 at 10:00 pm
UTC+06:00Location
Aloki | Dhaka, DA
Advertisement
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নারীদের আর্থিক উন্নয়নকে আরও গতিশীল করতে চতুর্থবারের মতো ব্র্যাক ব্যাংক আয়োজন করতে যাচ্ছে ‘তারা উদ্যোক্তা মেলা’। এবারের মেলায় ৯০ জন নারী উদ্যোক্তা বিনামূল্যে স্টল দিয়ে তাঁদের তৈরিকৃত দেশি পণ্য সকলের কাছে প্রদর্শন ও বিক্রির সুযোগের পাশাপাশি গ্রাহকের সাথে নেটওয়ার্কিং গড়ে তোলার মাধ্যমে নতুন মার্কেটে প্রবেশেরও সুযোগ পাবেন।প্রতিবারের মতো এবারো নারী উদ্যোক্তারা বিভিন্ন ক্যাটাগরির পণ্য, যেমন বুটিক, জামদানি, পাট, বাঁশ ও বেতের পণ্য, নকশী কাঁথা, লেদার, জুয়েলারি, পরিবেশবান্ধব পণ্য এবং আসবাবসহ আরও অনেক পণ্যের সমাহার নিয়ে মেলায় হাজির হবেন। এসব পণ্যের মাধ্যমে তাঁরা একদিকে যেমন দেশীয় ঐতিহ্যকে সবার সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন, তেমনি বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবেন। গ্রাহকের সাথে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং গড়ে তোলার সুযোগ দিয়ে উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানোর পাশাপাশি তাঁদের দেশীয় পণ্য উৎপাদনে উৎসাহিত করাই হলো এই মেলার মূল উদ্দেশ্য।
এবারের মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি থাকবে ইফতার ও ডিনার ফুড কোর্ট, ডিজিটাল পেমেন্ট সল্যুশন, কিডস জোনসহ আরও অনেককিছু।
‘ব্র্যাক ব্যাংক তারা উদ্যোক্তা মেলা’য় আপনারা সবাই আমন্ত্রিত।
প্রদর্শনীর সময়:
তারিখ : ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ, ২০২৬ (শুক্র, শনি ও রবিবার)
সময় : সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত
স্থান : আলোকি কনভেনশন হল, গুলশান-তেজগাঁও লিংক রোড (গুলশান আড়ং-এর পাশে), ঢাকা।
TARA Uddokta Mela 2026
In celebration of the upcoming holy occasion of Eid-ul-Fitr, BRAC Bank is organizing the TARA Uddokta Mela 2026 for the fourth time, with even greater scale and vibrancy, aiming to spread joy and further accelerate the financial empowerment of women.
The fair will provide a unique platform for 90 women entrepreneurs, who will be offered complimentary stalls to showcase and sell their locally crafted products. This initiative will enable them to connect directly with customers, build meaningful relationships, and explore new market opportunities.
As in previous years, women entrepreneurs will present a wide variety of products, including boutique items, Jamdani, jute products, bamboo and rattan crafts, plants, embroidered textiles, leather goods, jewelry, eco-friendly products, and furniture. Through these offerings, the entrepreneurs will not only highlight the rich traditions of Bangladesh but also act as ambassadors of Bengali culture for both present and future generations.
The primary objective of the fair is to promote and expand women-led businesses by fostering customer engagement, strengthening networking opportunities, and encouraging the production and promotion of locally made products.
In addition to showcasing local products, this year’s fair will feature Iftar and dinner food courts, digital payment solutions, a kids’ zone, and many more attractions.
You are cordially invited to the BRAC Bank TARA Uddokta Mela 2026.
Exhibition Schedule:
Date: 27, 28 February and 1 March 2026 (Friday, Saturday and Sunday)
Time: 10:00 AM – 10:00 PM
Venue:
Aloki Convention Hall, Gulshan–Tejgaon Link Road, (Beside Gulshan Aarong), Dhaka-1208
Advertisement
Where is it happening?
Aloki, Masha Allah, ঢাকা, বাংলাদেশ, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.