খনার ১০০তম মঞ্চায়ন উৎসবে দেশীয় পণ্যের মেলায় থাকছে প্রাকৃত হাট
Schedule
Fri, 10 Apr, 2026 at 05:30 am to Sat, 11 Apr, 2026 at 10:00 pm
UTC+06:00Location
Dhaka Kendrio Shohid Minar | Dhaka, DA
দেশীয় পণ্যের মেলায় থাকছে প্রাকৃত হাট
বন্ধুগণ,
বটতলা’র খনা নাটকের শততম প্রদর্শনী উপলক্ষে আগামী ১০ ও ১১ এপ্রিল ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।
এই উৎসবে রাগ সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, গান, আবৃত্তি, শিশুদের আঁকিবুঁকি, মাটির পাঠশালা, গ্রামীণ লাঠিখেলা, ধুয়া গান, পথনাটক এবং খনার ১০০তম প্রদর্শনীর পাশাপাশি দুইদিনব্যাপী থাকছে দেশীয় পণ্যের মেলা।
এই মেলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি “প্রাকৃত হাট” নিরাপদ বিষমুক্ত দেশীয় খাদ্যপণ্য, কেমিক্যাল মুক্ত প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন হস্তশিল্প নিয়ে হাজির থাকবো আপনাদের জন্য। আপনারা সকলে আমন্ত্রিত।
স্থানঃ কেন্দ্রীয় শহীদ মিনার
তারিখঃ ১০ এবং ১১ এপ্রিল ২০২৬, শুক্র - শনিবার
দুইদিনব্যাপী মেলা চলবে : সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত
প্রাকৃত হাটের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/prakritohat
প্রাকৃত হাটের ফেইসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/prakritohat
সহ-উপস্থাপক: প্রাকৃত সমাজ
Where is it happening?
Dhaka Kendrio Shohid Minar, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:



















