আলাইয়ে নবান্ন

Schedule

Fri, 04 Dec, 2026 at 11:00 am to Sat, 05 Dec, 2026 at 08:00 pm

UTC+06:00
Location

Asad Gate More, ঢাকা, বাংলাদেশ | Dhaka, DA

Advertisement
নতুন ধানে কৃষকের গোলা ভরে ওঠার আনন্দ-উৎসবের নামই নবান্ন, বাংলায় নতুন অন্ন উদযাপনের প্রাচীন রীতি। এই রীতি হারাতে বসেছে। হারাতে বসেছে আমাদের সমস্ত যৌথ সংযোগ। অথচ যৌথতা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। এই বিচ্ছিন্ন সময়ে আমরা সেই আনন্দের কাছে ফিরতে চাই, বুঝে নিতে চাই শেকড়ের রীতি। সে ভাবনা থেকেই 'আলাই-এ নবান্ন' আয়োজন। এই আয়োজনে থাকবে দেশীয় জাতের চালের পিঠা, পায়েস, আঞ্চলিক ও আদিবাসী খাবারের নানাবিধ ব্যঞ্জন।
অন্ন পৃথিবীর সবথেকে সার্বজনীন ও শক্তিশালী সংযোগ, যা মানুষকে বিস্ময়করভাবে যুক্ত করে প্রকৃতির সাথে। তাই নবান্ন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উৎসব না। নবান্ন ছড়িয়ে পড়ে মুসলিম কী হিন্দু, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া কী মেক্সিকো, সমতল থেকে পাহাড় — ফসলের আনন্দ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার বাহন হয়ে। এই শস্যোৎসব চিরকাল মানুষকে মাটির কাছে নিয়ে গেছে, সমস্ত প্রাণের সঙ্গে একাত্ম করেছে।
একসময় বাংলায় বছর শুরু হতো অগ্রহায়ণে, মাঠে তখন হেমন্তের রঙ, নতুন ফসল ও তার সঙ্গে খাজনার সংযোগ এবং ফসল নিয়ে বাণিজ্য করবার পক্ষে অনুকূল আবহাওয়া। এই সময় নতুন ধান, নতুন ফসল ঘিরে বৈচিত্র্যময় আয়োজন হতো বিভিন্ন অঞ্চলে। এই উৎসবের ভেতর এখনো রয়ে গেছে আমাদের খাবারের বহু পুরনো পদ, অঞ্চলভেদে নবান্নের নিজস্ব খাবার, লোকজ মেলা, গান ইত্যাদি।
এই অগ্রহায়ণে নবান্নের আনন্দ উদযাপনের জন্য
আলাইয়ে জমায়েত হব আমরা — আসছে ১৯ ও ২০ শে অগ্রহায়ণ ১৪৩৩ (৪ ও ৫ ডিসেম্বর’২৬)
সকলকে সাদর আমন্ত্রণ !
স্থান: আলাই, ৩নং আসাদগেট, মিরপুর রোড, ঢাকা (আসাদগেট ওভার ব্রিজের সাথেই তানিন সেন্টারের নবম তলায়)
যোগাযোগ: ০১৭২২৯২৫৩৩৫, ০১৮৭৯৪২২৯০৮
Advertisement

Where is it happening?

Asad Gate More, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Alai : \u0986\u09b2\u09be\u0987
Host or PublisherAlai : আলাই

Ask AI if this event suits you