অভিস্মৃতি ৪.০

Schedule

Fri, 11 Sep, 2026 at 08:00 am to Sat, 12 Sep, 2026 at 10:00 pm

UTC+06:00
Location

Bangladesh University of Textiles - BUTEX | Dhaka, DA

Advertisement
আমাদের জীবনের গল্পগুলো, আনন্দের মুহূর্তগুলো ফুলের পাঁপড়ির মতো সৌন্দর্য্য নিয়ে সময়ের আকাশে উড়তে থাকে। তবুও জীবনের অধ্যায়গুলো কোলাহলপূর্ণ এই শহরে ইটের দেয়ালের মধ্যে সান্ত্বনা খুঁজে বেড়ায় এবং একসময় এই কোলাহলের মধ্যেই হারিয়ে যায়। আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র মহাজাগতিক কণা উড়তে থাকার আকুল এক আকাঙ্খায় বিভোর থাকি, কিংবা স্থির হয়ে পড়ে থাকি সমুদ্র তীরে শামুকের মতো । ছায়াগুলো অপছায়া হয়ে আমাদের অস্থির করে তোলে , সূর্যালোক প্রত্যাবর্তনের সান্ত্বনা নিয়ে বারবার ফিরে আসে।

ঠিক তেমনি বুটেক্সডিসির কাছে অভিষেক পাল হলেন সময়ের ইতিহাসে লেখা এক উজ্জল নক্ষত্র, যাঁর জীবন সূর্য অস্তমিত হয় তারুন্যের সর্বোচ্চ শিখরে আমরা বিশ্বাস করি, অভিষেক এই পৃথিবীর আকাশে তারকা হিসাবে জেগে আছে, সে বিরাজমান বিশাল বিস্তৃতির মধ্যে একজন সতর্ক পর্যবেক্ষক হয়ে। হয়তো, একদিন আমরাও মিশে যাব মহাকাশের তাঁরার মিছিলে। তবুও সেই সময় না আসা পর্যন্ত, আমরা অভিষেক পালের স্মৃতিকে অমলিন রাখতে চাই। আমরা সূর্যাস্তকে ভয় পাই না- আমরা জানি, এটি অগণিত নক্ষত্রের উত্থানের সংকেত দেয়। যে সংকেত নূতন অভিষেকের সূচনা করে।


দুর্ভাগ্যবশত, অভিষেককে মৃত্যুর হাত থেকে হয়তো আমরা রক্ষা করতে পারিনি। কিন্তু তাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই প্রতিটি নতুন সূর্যোদয়ে কিংবা সূর্যাস্তের পর আকাশ জোড়া নক্ষত্রের মিলনমেলায়।
সেই স্মৃতিকে ধারণ করেই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজন করে আসছে তার ঐতিহ্যবাহী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা “অভিস্মৃতি”।

বিতর্কের মঞ্চে প্রতিটি যুক্তি কেবল একটি পক্ষের অবস্থান তুলে ধরে না, বরং তৈরি করে প্রশ্ন ও উন্মোচন করে নতুন চিন্তার দুয়ার। সেই চিন্তার স্বাধীনতা, যুক্তির সৌন্দর্য এবং মননের উৎকর্ষকে উদযাপন করতেই আবারও ফিরে আসছে আমাদের প্রিয় আয়োজন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা "অভিস্মৃতি ৪.০"।

দুই দিনব্যাপী এই আয়োজনে মুখোমুখি হবে বাংলাদেশ টেক্সটাইলস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিতার্কিকরা। যুক্তির দৃঢ়তা, উপস্থাপনার দক্ষতা এবং চিন্তার গভীরতায় জমে উঠবে বিতর্কের এই বুদ্ধিবৃত্তিক লড়াই। আর বিতর্ক উৎসবের মাধ্যমে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে অভিষেক পালের বিতর্কচর্চা ও তাঁর অসামান্য অবদানের কথা।

তারিখ: ১১ ও ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরম্যাট:এশিয়ান সংসদীয় বিতর্ক
টিম রেজিস্ট্রেশন নিয়ে বিস্তারিত আসছে...
Advertisement

Where is it happening?

Bangladesh University of Textiles - BUTEX, 92 Shaheed Tajuddin Ahmed Avenue,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Bangladesh University of Textiles Debating Club
Host or PublisherBangladesh University of Textiles Debating Club

Ask AI if this event suits you