TSS শারদ সম্মান ২০২৬

Schedule

Fri Nov 27 2026 at 06:00 pm to 11:00 pm

UTC-05:00
Location

1785 Finch Ave W, North York, ON M3N 1M6, Canada | North York, ON

Advertisement
TSS শারদ সম্মান ২০২৬
সীমানা পেরিয়ে শারদোৎসবের উদযাপন
Toronto Sanskriti Sangstha (TSS) গর্বের সঙ্গে নিয়ে আসছে TSS শারদ সম্মান ২০২৬-এর দ্বিতীয় বর্ষ।
কলকাতার শারদ সম্মানের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে, ২০২৫ সালে উত্তর আমেরিকায় প্রথমবারের মতো TSS শুরু করেছিল এই বিশেষ উদ্যোগ। আমাদের লক্ষ্য—উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দুর্গাপুজোকে একটি বৃহত্তর মঞ্চে একত্রিত করা এবং আমাদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা।
দুর্গাপুজো শুধুই একটি ধর্মীয় উৎসব নয়—এ আমাদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ, মিলন এবং শিকড়ের উদযাপন। UNESCO-র Intangible Cultural Heritage of Humanity-এর স্বীকৃতিপ্রাপ্ত এই উৎসব আজ বাংলার সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালি ও বৃহত্তর সমাজকে একসূত্রে বেঁধেছে।
TSS শারদ সম্মান ২০২৬-এ উত্তর আমেরিকার সকল দুর্গাপুজো কমিটি ও সংগঠনকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই।
এ বছর মায়ের যাত্রার প্রতীক নৌকা—যে নৌকা এক তীরের সঙ্গে অন্য তীরকে জুড়ে দেয়। ঠিক তেমনই আমাদের এই উদ্যোগের লক্ষ্য—দেশের সঙ্গে প্রবাসকে, ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে, আর এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়কে আরও কাছাকাছি নিয়ে আসা।
সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ুক শারদোৎসবের আনন্দ।
📣 Registration Now Open!
উত্তর আমেরিকার সকল দুর্গাপুজো সংগঠনকে আহ্বান—
আসুন, অংশ নিন TSS শারদ সম্মান ২০২৬-এ।
Presented by Toronto Sanskriti Sangstha (TSS)
Serving & Celebrating Our Community Since 2004
Advertisement

Where is it happening?

1785 Finch Ave W, North York, ON M3N 1M6, Canada

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Toronto Sanskriti Sangstha
Host or PublisherToronto Sanskriti Sangstha

Ask AI if this event suits you