Shahriar Memorial Cup 2026

Schedule

Sun, 04 Oct, 2026 at 08:00 am

UTC-04:00
Location

Corvette Park | Toronto, ON

Advertisement
টরন্টোর স্কারবোরো ক্রিকেট অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের সবার অত্যন্ত প্রিয়, চিরসবুজ তরুণ উদীয়মান ক্রিকেটার শাহরিয়ার-এর স্মরণে আয়োজিত হতে যাচ্ছে এই মেমোরিয়াল কাপ।
ক্রিকেট পিচে ক্রিকেট বলের নিখুঁত শট থেকে শুরু করে টেপ টেনিসের মাঠ কাঁপানো—সবখানেই শাহরিয়ারের ব্যাটিং পারদর্শিতা ছিল প্রশংসনীয়, বিশেষ করে ওকরিজ ক্রিকেট ক্লাব, বেঙ্গল স্ট্রাইকার্স এবং বাংলা টাইটানস ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ মাতানো এই অসাধারণ ব্যাটসম্যান তাঁর অসামান্য ক্রীড়াশৈলী দিয়ে জয় করেছিলেন অজস্র ক্রিকেটপ্রেমীর মন, আজ যেখানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সেই করবেট ফিল্ডের প্রতিটা ঘাসে আর উইকেটে জড়িয়ে আছে শাহরিয়ারের অসংখ্য স্মৃতি, অসাধারণ সব বাউন্ডারি আর ম্যাচ জেতানো মুহূর্ত,
তবে কেবল একজন দারুণ ব্যাটসম্যান হিসেবেই নয়, শাহরিয়ার আমাদের হৃদয়ে বেঁচে আছেন তাঁর চিরচেনা সেই মিষ্টি হাসি, অসাধারণ নম্রতা, ভদ্রতা আর বিনয়ী স্বভাবের জন্য। মাঠ কিংবা মাঠের বাইরে—সবার সাথে অত্যন্ত হাসিখুশি থাকা এবং চমৎকার ব্যবহার করা ছিল তাঁর সবচেয়ে বড় গুণ।
শাহরিয়ার আজ আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তাঁর ক্রিকেটীয় চেতনা, ভালোবাসা এবং সেই অমলিন হাসি জড়িয়ে থাকবে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে। শাহরিয়ার, তুমি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, আমাদের প্রতিটি ক্রিকেট উৎসবে।
Advertisement

Where is it happening?

Corvette Park, 40 Corvette Avenue,Toronto, Ontario, Canada

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Nahid Ahmad
Host or PublisherNahid Ahmad

Ask AI if this event suits you