Inauguration of Dhaka Office
Schedule
Sat, 09 May, 2026 at 11:00 pm
UTC+06:00Location
Paltan, Dhaka | Dhaka, DA
🙏খোলা আমন্ত্রণ🙏
আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আস্থা, সম্মান ও দোয়া সঙ্গে নিয়ে আমরা আজ এই পথ পর্যন্ত পৌঁছেছি। সেই কৃতজ্ঞতা থেকেই আগামী শনিবার, ০৯ মে, আমাদের পল্টন অফিসের উদ্বোধন উপলক্ষে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
Travel Touch Consultancy-এর এই দীর্ঘ যাত্রায় আমাদের সবচেয়ে বড় পুঁজি ছিল সততা, নিষ্ঠা এবং মানুষের বিশ্বাস। ইমিগ্রেশন ও ট্রাভেল সেবার এই পথে অনেক উত্থান-পতন এসেছে। ব্যবসার সব সময় একরকম যায়নি। আমরা সব কেসে সফল হতে পারিনি—এটাই সত্য।
অনেক আবেদনকারী কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন। আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু ক্ষেত্রে সফল হতে পারিনি। তবুও একটি বিষয় আমরা সব সময় ধরে রেখেছি—যেখানে কাজ সম্পন্ন হয়নি, সেখানে আমরা জমাকৃত টাকা ফেরত দিয়েছি।
আজ পর্যন্ত একজন মানুষও বলতে পারবেন না যে Travel Touch Consultancy তার এক টাকাও বাকি রেখেছে।
এই কথাটাই আমাদের সবচেয়ে বড় সাহস।
যারা আমাদের বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন, আমাদের ওপর ভরসা রেখেছেন এবং এতদূর পথ একসঙ্গে হেঁটেছেন—আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আমরা হয়তো প্রতিটি আবেদনকারীর জন্য ওয়ার্ক ভিসা নিশ্চিত করতে পারব না। কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আমাদের সততা, পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে অনেক মানুষের সফল ওয়ার্ক ভিসার স্বপ্ন পূরণ করতে পারব।
আপনাদের দোয়া, পরামর্শ ও ভালোবাসা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।
উদ্বোধনের দিন উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করবেন।
তারিখ: শনিবার, ০৯ মে
স্থান: ৫ম তলা, ৮৫/১/এ (পল্টন টাওয়ারের পিছনে), পুরানা পল্টন লেন, পল্টন, ঢাকা।
যোগাযোগ: +8801338347416
সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও শ্রদ্ধা।
Travel Touch Consultancy পরিবার
:::
Where is it happening?
Paltan, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:















