"কথা দিয়া যাও রে বন্ধু আসিবায়"

Schedule

Fri Dec 04 2026 at 06:00 pm to 10:00 pm

UTC+06:00
Location

Jatra Biroti | Dhaka, DA

Advertisement
ভাটি বাংলার এ সময়ের প্রাণপুরুষ বাউল আবদুর রহমানের গান নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি সঙ্গীত-সঙ্গ "কথা দিয়া যাওরে বন্ধু আসিবায়"। অসংখ্য বাউল মহাজন এবং লোককবিরা ছড়িয়ে আছেন এই বাংলার আনাচে-কানাচে। অনেকের নাম আমরা মুখে মুখে শুনতে পাই, বইয়ে পড়ি, কিন্তু তাঁদের সঙ্গে কখনও সাক্ষাৎ হয়নি। ফকির লালন সাঁইজি, বিজয় সরকার, জালাল উদ্দিন খাঁ, মাতাল রাজ্জাক, হালিম বয়াতি, হাছন রাজা, রাধারমন, দুৃর্বিন শাহ, শাহ আবদুল করিম প্রমুখের নাম আমরা শুনেছি, তাঁদের রচিত বহু গান শুনেছি, তবে চোখে দেখিনি। প্রবাহমান বাউল পরম্পরা অনুসারে বাউল আবদুর রহমান বর্তমান সময়ের মহাজন কান্ডারী। তাঁর গানে প্রবাহিত হয় ভাটি বাংলার সুর ও প্রকৃতি।
বাউল আবদুর রহমান ও তাঁর শিষ্যরা তাঁদের নিজস্ব ধারায় গান গাইবে। গানের ফাঁকে উঠে আসবে বাউল আবদুর রহমানের বাউল জীবনের নানান গল্প, বাউল শাহ আবদুল করিমের সঙ্গে তাঁর নানান স্মৃতি।
সবাইকে সবিনয়ে আমন্ত্রণ জানাই এই বিশেষ আয়োজনে।
ভাটি বাংলার এ সময়ের প্রাণপুরুষ বাউল আবদুর রহমানের বাণী ও সুরে সঙ্গীত-সঙ্গ -
"কথা দিয়া যাও রে বন্ধু আসিবায়"
৪ ডিসেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৬ টা
টিকেট - ৭০০ টাকা
যাত্রা বিরতি
বাড়ি ৬৩, রোড ১৭/এ, ব্লক ই, বনানী
Advertisement

Where is it happening?

Jatra Biroti, জয় টেলিকম, রোড ১৯/অ, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Akash Gayen
Host or PublisherAkash Gayen

Ask AI if this event suits you