4th DCCC National Cultural Fiesta 2026

Schedule

Thu, 17 Sep, 2026 at 01:00 pm

UTC+06:00
Location

Dhaka College Campus | Dhaka, DA

Advertisement
"পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়,
ও সেই চোখের দেখা,প্রাণের কথা
সে কি ভোলা যায়?"
দৃষ্টিপটের আড়াল থেকে যেন প্রতিভাসিত হয় এক অন্য বাংলা - শরতের কাশফুলে ঢাকা নদীর পাড়, বাউলের একতারা, নকশিকাঁথার গল্প আর মাটির গন্ধে ভরা জনপদ। কালের পরিক্রমায় পরিবর্তন এসেছে জীবনের গতিতে, কিন্তু নাগরিক সমাজের স্মৃতির বাতায়নে আহও অমলিন হয়ে আছে সেই সোনালী দিনগুলো।
স্মৃতি রোমন্থন করতে গিয়ে অবচেতন মনে কত মানুষই না কল্পনা করেন দরজা খুলে দেখতে পাবেন বিপরীত পাশে কলহাস্যে দাঁড়িয়ে আছে তাদের ফেলে আসা সময়! সেই সময়, যখন গ্রামের রাতগুলো জেগে থাকতো উঠোনের গল্প-আড্ডায়। মানুষ জেগে থাকতো অঞ্চলভেদে ভাওয়াইয়া, ভাটিয়ালী, গম্ভীরার সুরে, মঞ্চের যাত্রাপালায়। সেই সময়, যখন মাটির কলস, বাশের কুলো আর কাঠের ঠেকি শুধু প্রদর্শনীর বস্তু ছিলোনা,ছিলো নিত্য ব্যবহারের বস্তু। সেই সময়, যখন বৈশাখী মেলায় নাগরদোলা আর বায়োস্কোপের উন্মাদনা ছিলো।
সময়ের পরিবর্তনে বিলীন হয়ে যাওয়া শব্দগুলোকে স্মরণ করে, বাঙালির চিরায়ত সাংস্কৃতিক উপাদানসমূহকে বুকে নিয়ে ঢাকা কলেজ কালচারাল ক্লাব আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে "৪র্থ ডিসিসিসি জাতীয় সাংস্কৃতিক উৎসব ২০২৬" এর আঙিনায়। উৎসবের সাজসজ্জা আর পরিবেশনার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই "আমাদের শেকড়, আমাদের শক্তি"।
চারদিনব্যাপী উৎসবে হারানো দিনের প্রদর্শনী আর পরিবেশনার সাথে থাকছে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অজস্র প্রতিযোগিতা। অবিভক্ত বাংলায় উচ্চশিক্ষার পথিকৃৎ প্রতিষ্ঠান, সংস্কৃতি অঙ্গনের বহু দিকপালদের স্মৃতিধন্য ঐতিহ্যবাহী ঢাকা কলেজে চিরায়ত বাঙালি সংস্কৃতির উপাদানসমুহের সাথে বর্তমান সময়ের সাংস্কৃতিক উপাদানসমূহের অনবদ্য মেলবন্ধনে অনুষ্ঠিত হতে যাওয়া ৪র্থ ডিসিসিসি জাতীয় সাংস্কৃতিক উৎসবে আপনাদের স্বাগতম।

৪র্থ জাতীয় সাংস্কৃতিক উৎসব ২০২৬ এর বিস্তারিত:
উৎসবের তারিখ : ১৭-২০ সেপ্টেম্বর ২০২৬
স্থান: ঢাকা কলেজ প্রাঙ্গণ
প্রতিযোগিতার ক্যাটাগরিসমূহ:
১) ক্যাটাগরি 'ক' - প্রাইমারি ( তৃতীয় শ্রেণী- পঞ্চম)
২)ক্যাটাগরি 'খ' - নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ শ্রেণি -অষ্টম শ্রেণি)
৩)ক্যাটাগরি 'গ' - মাধ্যমিক (নবম-দশম শ্রেণি)
৪)ক্যাটাগরি 'ঘ' - উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি & এইচএসসি ২০২৬)
• অনলাইন প্রতিযোগিতাসমূহের তালিকা :
১) কবিতা লিখন (গ,ঘ)
২) চিঠি লিখন (গ,ঘ)
৩) ছোটগল্প লিখন (গ,ঘ)
৪) প্রবন্ধ রচনা (খ,গ,ঘ)
৫ )বই পর্যালোচনা (গ,ঘ)
৬) চলচ্চিত্র পর্যালোচনা (গ,ঘ)
৭) ফটোগ্রাফি (গ,ঘ) (ডিএসএলআর + মোবাইল)
৮) শর্ট ভিডিও (থিমভিত্তিক) উন্মুক্ত।
৯)আইটি সংক্রান্ত (একক)
ক. গ্রাফিক্স ডিজাইনিং (গ,ঘ) (নির্ধারিত)
খ. এআই আর্ট (গ,ঘ)

•অফলাইন প্রতিযোগিতাসমূহের তালিকা :
১) কুইজ ও অলিম্পিয়াড: (একক)
ক.সাহিত্য অলিম্পিয়াড
খ.সাধারণ জ্ঞান অলিম্পিয়াড
গ.বাংলা বানান কুইজ
ঘ.ধাধা (ঘ)
ঙ.কুইজ ব্যাটেল;(উন্মুক্ত)
কুইজ ও অলিম্পিয়াড: (দলীয়)
ক. বইভিত্তিক কুইজ (গ,ঘ)
খ. পপ কালচার (গ,ঘ)
কুইজ
গ. বাংলা চলচ্চিত্র বিষয়ক কুইজ (গ,ঘ)
ঘ. এ্যানিমেশন কুইজ (গ,ঘ)

২) সঙ্গীত (একক) : (ক,খ,গ,ঘ)
ক.‌রবীন্দ্রসঙ্গীত
খ. নজরুল সঙ্গীত
গ. লোকসংগীত
ঘ. দেশাত্মবোধক সঙ্গীত
ঙ. আধুনিক সঙ্গীত
সঙ্গীত (দলীয়) :
ক. জারিগান (উন্মুক্ত)
৩)যন্ত্রসঙ্গীত (উন্মুক্ত)

৪) নৃত্য (একক)
ক. শাস্ত্রীয় নৃত্য (গ,ঘ)
খ. লোকনৃত্য (গ,ঘ)
গ. আধুনিক নৃত্য (গ,ঘ)
নৃত্য (দলীয়) (উন্মুক্ত)
ক. লোকনৃত্য
খ.আধুনিক নৃত্য
৫) বাচিক শিল্প সংক্রান্ত (একক) :
ক. কবিতা আবৃত্তি (ক,খ,গ,ঘ)
খ. শুদ্ধপাঠ (গ,ঘ)
গ. ধারাবাহিক গল্প বলা (খ,গ,ঘ)
ঘ. উপস্থিত বক্তৃতা (বাংলা) (খ,গ,ঘ)
ঙ. উপস্থিত বক্তৃতা (ইংরেজি)(গ,ঘ)
৫) মঞ্চকলা (একক) :
ক. একক অভিনয় (ক,খ,গ,ঘ)
খ. স্টাইল ফিউশান: (উন্মুক্ত)
•আধুনিক
•সাবেকি
গ. বারোয়ারী বিতর্ক (গ,ঘ)
ঘ. বিটবক্স ব্রল (উন্মুক্ত)

মঞ্চকলা (দলীয়) : (উন্মুক্ত)
ক. নাটক/থিয়েটার
খ. সনাতনী বিতর্ক (আয়োজক কর্তৃক আমন্ত্রিত দলসমূহের অংশগ্রহণে)
৬) অঙ্কন ও প্রদর্শনী (একক)
ক. চিত্রাঙ্কন (নির্ধারিত) (ক,খ,গ,ঘ)
অঙ্কন ও প্রদর্শনী (দলীয়) (উন্মুক্ত)
ক. দেয়ালিকা (নির্ধারিত)
খ. স্ক্র‍্যাপবুক
৭) ইফ ইউ ওয়ার (গ,ঘ)
রেজিস্ট্রেশন ফি :
সেগমেন্ট পোস্টারে বিস্তারিত জানতে পারবেন।

#পুরানো_সেই_দিনের_কথা
Contact for more information:
Equity Head :
Walid Hassan Rahim
President, DCCC
WhatsApp: +880 1322-851330
Email: [email protected]
Facebook Id: https://www.facebook.com/share/1BH9nWGLuR/

Co-ordinator:
ABM Rubayet Shafi
Vice President, DCCC.
WhatsApp: +880 1746-035690
Email: [email protected]
Facebook Id: https://www.facebook.com/share/1E2MZ87sVJ/
Co-ordinator:
Protyoy Nandi
General Secretary, DCCC.
Whatsapp: +880 1896-311314
Email: [email protected]
Facebook Id: https://www.facebook.com/protyoynandi.19
Head of segment management and Olympiad:
MD Ryan Islam
Joint Secretary (Cultural Affair's), DCCC.
Whatsapp: +880 1621-354420
Email: [email protected]
Facebook id: https://www.facebook.com/share/192Eqfuf8e/
Advertisement

Where is it happening?

Dhaka College Campus, Classy N Divine, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Dhaka College Cultural Club - DCCC
Host or PublisherDhaka College Cultural Club - DCCC

Ask AI if this event suits you