৩৩৬ : "ধুপ্পানি, ন-কাটা, মুপ্পোছড়া ঝর্ণায় ভ্রমণকন্যা "

Schedule

Thu, 10 Sep, 2026 at 08:00 pm to Sun, 13 Sep, 2026 at 05:00 am

UTC+06:00
Location

Dhaka, Bangladesh | Dhaka, DA

Advertisement
**পূর্বের ট্র‍্যাকিং অভিজ্ঞতা না থাকলে,আবহাওয়ার অবস্থা সহ্য করে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করার শক্তি ও মানসিক জ্বোর আছে কিনা বিবেচনা করে কনফার্ম করবেন৷বেশিক্ষণ হাঁটতে না পারলে/জ্বোর না থাকলে কনফার্ম না করাই শ্রেয়৷**
**এটি একটি ট্রেকিং ট্যুর তাই ৬-৭ ঘন্টা হাটার মানসিক প্রস্তুতি রাখতে হবে।
আমরা একদম পাহাড়ি এলাকায় যাচ্ছি। সবকিছু হাতের নাগালে পাবোনা, ঝর্ণায় ভেজার পরে চেঞ্জ করতে হবে বোটে, সবকিছু মানিয়ে নেয়ার মানসিকতা থাকলে কনফার্ম করার অনুরোধ রইলো।
ধুপপানি ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার একটি ঝর্ণা যা ফারুয়া ইউনিয়নে অবস্থিত। এই ঝর্ণার পানি বেশ স্বচ্ছ এবং যখন অনেক উচু থেকে তার জল আছড়ে পড়ে তখন তা শুধু সাদাই দেখা যায়।সমতল থেকে এর উচ্চতা প্রায় ১৫০ মিটার। ঝর্ণা থেকে পানি আছড়ে পড়ার শব্দ প্রায় ২ কিলোমিটার দুর থেকে শোনা যায়।
এবারে ভ্রমণকন্যাদের যাত্রা ধুপ্পানি ঝর্ণায়। সাথে বোনাস হিসেবে ন'কাটা,মুপ্পোছড়া আর কাপ্তাই লেকে নৌকায় ঘুরার পরিকল্পনা তো আছেই।

আমরা যা যা দেখবঃ
⭕ধুপ্পানি ঝর্ণা
⭕মুপ্পোছড়া আর ন'কাটা ঝর্ণা
⭕ কাপ্তাই লেক ও লেকে নৌভ্রমণ
সাথে বিলাইছড়ির সবচেয়ে সুন্দর রিসোর্ট "নিলাদ্রী" রিসোর্টে থাকবো আমরা।
যাত্রার তারিখ: ১০ সেপ্টেম্বর , ২০২৬ (রাত)
ফেরার তারিখ: ১৩ সেপ্টেম্বর , ২০২৬ (সকাল)
ভ্রমণের সময়সীমা: ০৩ রাত ০২ দিন
⭕ভ্রমণের সম্ভাব্য বর্ণণাঃ
১০ সেপ্টেম্বর :রাতের বাসে ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাত্রা
১১ সেপ্টেম্বর : সকালে কাপ্তাই নেমে নাস্তা করে রিজার্ভ নৌকায় করে চলে যাব বিলাইছড়ি। সেখান থকে রিসোর্টে চেকইন করে চলে যাবো মুপ্পোছড়া আর ন-কাটা ঝর্নায়। ৩/৪ ঘন্টা কেটে যাবে এই দুটো ঝর্নায়। তারপর বিলাইছড়ি ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে চলে যাবো রিসোর্টে
১২ সেপ্টেম্বর : খুব ভোরে ঘুম থেকে উঠে একেবারে রিসোর্ট থেকে চেকআউট করে চলে যাব উলুইছড়ি, সকালের নাস্তা বোটে করে নিবো। সেখান থেকে ২-২.৫ ঘন্টা ট্রেকিং করে চলে যাবো ধুপপানি ঝর্নায়। ফিরতেও সেইম টাইম লাগবে। ফিরে দুপুরের খাবার বোটেই সেরে নিবো৷ রওনা দিবো কাপ্তাইয়ের উদ্দেশ্যে। রাতের বাসে ঢাকা উদ্দেশ্যে রওনা
১৩ সেপ্টেম্বর : খুব ভোরে ঢাকায় পৌছাবো।
⭕ইভেন্ট ফি : ৬৫০০ টাকা
বুকিং মানি: ৫০০০ (৫১০০ টাকা বিকাশ খরচ সহ)
ইভেন্টে অংশগ্রহণ করতে চাইলে ৫১০০ টাকা বিকাশ করে, আপনার নাম, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বারের শেষ ৩ টি ডিজিট বিকাশ নাম্বারে মেসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করুন।
বিকাশ নাম্বার: +880 1682-740081
এছাড়াও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
ব্যাংক একাউন্ট নাম্বারঃ
Bank Asia
Paltan Branch
Account name: TRAVELETTES OF BANGLADESH
Account no: 04936000090
ইভেন্ট খরচে যা যা খরচ অন্তর্ভুক্ত থাকছে:
⭕ঢাকা-রাঙ্গামাটি- ঢাকা নন এসি বাসে যাতায়াত
⭕৫ বেলা খাবার ( ২টি সকালের নাস্তা, ২টি দুপুরের খাবার, ১টি ডিনার)
⭕নৌকায় যাতায়াতে খরচ
⭕গাইড খরচ
⭕নিলাদ্রী রিসোর্টে থাকার খরচ
যা যা অন্তর্রভুক্ত নয়:
⭕কোনো ব্যক্তিগত খরচ
⭕ ইভেন্টে উল্লেখ করা নেই এমন খরচ
জিনিস মাথায় রাখতে হবে-
১. ভ্রমণের সময় যদি কোনো সমস্যার মুখোমুখি হই নিজেরা আলোচনা করে সমাধান করব।
২. অবস্থা পরিপেক্ষিতে যে কোনো সময়ে সিদ্ধান্ত বদলাতে পারে যেটা আমরা সকলে মিলে ঠিক করব।
৩. সবাইকে একটি বিষয় খুব ভাল ভাবে মনে রাখতে হবে যে স্পট গুলোতে কোনো রকম ময়লা ফেলা যাবে না। সাথে পলিথিন থাকবে, সেখানে ফেলতে হবে। পরে ডাস্টবিনে ফেলা হবে।
৪.স্থানীয় দের সাথে কোনো রকম বিরূপ আচরন করা যাবে না।
৫.নিজের ব্যাগ নিজের বয়ে নিতে হবে। কেউ ব্যাগ টেনে নিবে এরকম মন মানসিকতা রাখা যাবেনা৷

**** ট্রিপের ৭ দিন আগে ক্যান্সেল করলে টাকা অফেরতযোগ্য
এছাড়া অন্য যেকোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
যোগাযোগ: +880 1682-740081 ( নাবিলা)
Advertisement

Where is it happening?

Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
\u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0995\u09a8\u09cd\u09af\u09be-Travelettes Of Bangladesh
Host or Publisherভ্রমণকন্যা-Travelettes Of Bangladesh

Ask AI if this event suits you