২২ অক্টোবর স্টুডিও থিয়েটারে "পাকে বিপাকে"

Schedule

Thu Oct 22 2026 at 07:00 pm to 08:00 pm

UTC+06:00
Location

Studio Theater Hall, Bangladesh Shilpokala Academy | Dhaka, DA

Advertisement
নাটক: পাকে বিপাকে
রচনা: মনোজ মিত্র
নির্দেশনা : সঞ্জীব কুমার দে
প্রযোজনা : পদাতিক নাট্য সংসদ
তারিখ: ২২ অক্টোবর '২৬
সন্ধ্যা ৭ টা
স্থান: স্টুডিও থিয়েটার হল
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা
টিকেট মূল্যঃ ২০০/৩০০/৫০০
০১৭২৭২০৮৩৩০ (বিকাশ), ০১৮১৩৭৫৬৫৭৫ (নগদ)
টিকেটঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdzs1yC3X4aTZeeLzWcXXnictXTtU1C8wmJB-Qz_rsXogCmnQ/viewform?usp=publish-editor
গল্প সংক্্ষেপ
নিঝুম রাতে গ্রামের আল পথ ধরে কাপা গলায় গান গেয়ে এগিয়ে আসছে হাবলা জনার্দন। হঠাৎ তার আর্তচিৎকারে কেপে ওঠে বিলের চারধার। যেন বিষাক্ত সাপ দিয়েছে ছোবল। জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লন্ঠনের আলো বরাবর যেখানে মুরিঝুড়ি দিয়ে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায় ফিরে তাকায় না সে বরং ইশারায় তাকে চলে যেতে বলে। হাবলা জনার্দন ইশারা বোঝেনা, সে ক্ষতের জ্বালায় গ্রামের জোয়ার্দার নবকৃষ্ণ বাবুর কুকীর্তির বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এই নবকৃষ্ণের জন্যই তিন বছর লালন পালন করা গাই গরু আজ কসাইয়ের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে সে, নয়তো এই গরু নিজের বলে বাড়ি নিয়ে যেত নবকৃষ্ণ।
ক্ষতের জ্বালা বাড়ে কমে, বারবার সাহায্য চেয়েও না পেয়ে ক্ষেপে গিয়ে কাথা ধরে টান দেয় জনার্দন। ফলে উন্মোচিত হয় অবগুন্ঠনে থাকা নবকৃষ্ণ বাবু। যে কিনা নিজের জমিতে টহল দিচ্ছিলো বর্গাদারকে ফাকি দিয়ে ধান লুট করবে বলে। জনার্দন নাছোড়বান্দা, সে তার মহাজন কে গালাগাল করেছে তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত সে এই স্থান ছেড়ে যাবে না। আবার ঐ দিকে বর্গাদার পান্তু দাস চলে এসে ধান লুট ঠেকিয়ে দেয় কি না সেই ভয়ে নবকৃষ্ণ অস্থির। কোন ক্রমে জনার্দন কে সরায় সে। আবার অপেক্কগা। পান্তুর ভাই ডালিম উপস্থিত হয়। এই ডালিন নবকৃষ্ণের হয়ে অনাবাদী জমিতে ফলানো ধান লুট কিরতে করবে তার লোকজন সমেত। নবকৃষ্ণ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাড় করায়। অন্ধকার ফুড়ে বেড়িয়ে আসে দুর্বা, গ্রামের সবাই জানে সে হলো নবকৃষ্ণের পালিত রক্ষিতা। তবে আজ রাতে এই বিলের ধারে তার উপস্থিতি নবকৃষ্ণের বন্ধুক লুট করে পান্তুকে সাহায্য করা।
এভাবেই ঘটনাক্রম এগিয়ে যায় এবং জোতদার নবকৃষ্ণ পরাস্ত হয় হাবলা জনার্দনের কাছে
Advertisement

Where is it happening?

Studio Theater Hall, Bangladesh Shilpokala Academy, 14/3 Segunbagicha,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Md Shakhawat Hossain
Host or PublisherMd Shakhawat Hossain

Ask AI if this event suits you