মেধা উৎসব – ২০২৬
Schedule
Fri, 01 May, 2026 at 10:00 am
UTC+06:00Location
সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট,শরীয়তপুর | Dhaka, DA
Advertisement
কুইজ! কুইজ!! কুইজ!!!গোসাইরহাটে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে অরাজনৈতিক গণ-গ্রন্থাগার "জাতীয়তাবাদের পাঠশালা"। এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি এক ব্যতিক্রমী বুদ্ধিবৃত্তিক লড়াই— "মেধা উৎসব-২০২৬"।
আপনি যদি জ্ঞানপিপাসু এবং চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে থাকেন, তবে এই মঞ্চ আপনারই জন্য।
◾️প্রতিযোগিতার ধরন ও সময়:
এই কুইজ প্রতিযোগিতাটি সম্পূর্ণ এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে আগামী ১লা মে, ২০২৬ (শুক্রবার) ঠিক সকাল ১০টায়। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
◾️বিভাগ ও আকর্ষণীয় পুরস্কার:
প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হবে এবং উভয় বিভাগেই সেরা তিনজনের জন্য থাকছে নগদ অর্থ পুরষ্কার।
🔶বিভাগ-১ (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি):
🔹১ম পুরস্কার ৫০০০/-
🔹২য় পুরস্কার ৩০০০/-
🔹৩য় পুরস্কার ২০০০/-
🔶বিভাগ-২ (একাদশ থেকে স্নাতক):
🔹১ম পুরস্কার ৫০০০/-
🔹২য় পুরস্কার ৩০০০/-
🔹৩য় পুরস্কার ২০০০/-
◾️পরীক্ষার স্থান:
সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়াম, গোসাইরহাট, শরীয়তপুর।
◾️অংশগ্রহণের নিয়মাবলী:
১. প্রতিযোগিতার প্রশ্নপত্র জানুয়ারী ২০২৬ থেকে এপ্রিল ২০২৬, মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাসের উপর হবে।
২. রেজিস্ট্রেশন করতে নিচের গুগল ফর্ম পূরণ করুন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScwjcwnaSfFDavA7tuWi2pU8SHZMvk3z7EYX6njHtz2wb1J4w/viewform?usp=embed_facebook
আসুন, মেধার এই উৎসবে শামিল হই এবং নিজেকে প্রমাণের সুযোগ লুফে নিই। বিস্তারিত যেকোনো প্রয়োজনে আমাদের ইভেন্ট পেজে চোখ রাখুন।
🔸আয়োজনে:
জাতীয়তাবাদের পাঠশালা
#JatiotabaderPathshala #মেধাউৎসব২০২৬ #QuizCompetition #Gosairhat #Shariatpur #বইপড়া #আমাদের_উদ্যোগ
Advertisement
Where is it happening?
সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট,শরীয়তপুর, Goshairhat, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.










