মান্নান হীরার জন্মজয়ন্তীতে নাটক ‘ময়ূর সিংহাসন’
ময়ূর সিংহাসন
নাটক: মান্নান হীরা, নির্দেশনা: শাহ আলম দুলাল
০৭ জুলাই, মঙ্গলবার, সন্ধ্যা ৭টা
জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
টিকেট বুকিং : ০১৭১০৮৮৪৯৬৪
নাটক প্রসঙ্গে
আমাদের সমাজে একটি প্রচলিত ধারনা আছে যে, ক্ষমতার নিকটবর্তী মানুষেরাই দেশপ্রেমিক হয়ে থাকে। কিন্তু দল, ক্ষমতা এ সবের বাইরে যে বিশাল জনগোষ্ঠী তাদের মধ্যে কোথায় কিভাবে দেশপ্রেমের অগ্নিশিখা প্রজ্বলিত রয়েছে তা দেখার অভ্যাস আমাদের গড়ে উঠেনি বললেই চলে। অথচ কত নিভৃত পল্লীতে দেশপ্রেমকে বুকে বেঁধে কত বীর নিরবে শাসকের হাতে নিগৃহীত হয়েছে- আজও হচ্ছে, তার হিসেব আমরা ক’জন রাখি।
আমাদের এ ভূখন্ডে বিংশ শতাব্দীর ষাটের দশকটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এ সময়টাতেই গড়ে উঠে গণতন্ত্রের দাবি, ধর্ম নিরপেক্ষতার চেতনা। আবার একই সাথে সাম্প্রদায়িকতার বিষবাষ্প তৎকালীণ সামরিক শাসক ছড়িয়ে দিয়ে রচনা করেছে কালো অধ্যায়। সেই ভয়ানক আগুনে আজও জ্বলছে মানুষ- তার শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি। যার ভয়াবহ দায় আমাদের আজও বহন করতে হচ্ছে। মফস্বল শহরে আমার শৈশব ও বাল্যকাল কেটেছে। ভীষণ রকম নিমজ্জিত ছিলাম সে সময়ের নাট্যকর্মের সাথে। ঐ বয়সে যতটুকু থাকা যায় আর কি। বয়সে দেখা দেবতাতুল্য নাট্যভিনেতাদের জীবন, কমর্, বিশ্বাস, ত্যাগ তিতীক্ষা আজও অন্তরে জ্বলছে। তারই আলোকে লেখা এই নাটকটি। দেখেছি সংসার-বন্ধন ছিন্ন করা অভিনেতাদের, গৃহহীন অভিনেত্রীদের- সমাজ প্রত্যাখ্যাত কুশীলবদের। সবাই মিলে মঞ্চের পাদপ্রদীপে যখন উচ্চারণ করতো দেশপ্রেমের বাণী তখন তার ঢেউ গিয়ে লাগতো পথে প্রান্তরের গণতন্ত্র আর স্বায়ত্বশাসনের রাজনীতিতে। অথচ সেই আলো জ্বালা মানুষদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে অনেকের অলক্ষ্যে ঘটে যেতো বড় বড় ট্রাজেডী। তার ইতিহাস আমরা রচনা করতে পারিনি। সেইসব দেশপ্রেমিক মানুষের কথা স্মরণে নির্মিত এ নাটক।
Where is it happening?
Event Location & Nearby Stays:









