প্রজ্ঞার পথে ৭৫

Schedule

Thu, 14 Jan, 2027 at 09:00 am to Fri, 15 Jan, 2027 at 08:00 pm

UTC+06:00
Location

1/A, New Baily Road, Ramna, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA

Advertisement
"আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো দহন-দানে।।"
— রবীন্দ্রনাথ ঠাকুর
একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হলো জাতি গঠনের আঙিনা, যেখানে আলোর দিশারি শিক্ষকদের জ্ঞানের পরশে আলোকিত হয় প্রতিটি শিক্ষার্থীর প্রাণ। পরিবর্তনের এই অন্তহীন যাত্রায় বাংলাদেশের নারী শিক্ষার আকাশে যে ধ্রুবতারাটি দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে নিজস্ব আলোয় উজ্জ্বল হয়ে আছে, তা হলো আমাদের প্রিয় ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ’।
১৯৪৭ সালে ‘রমনা প্রিপারেটরি স্কুল’ হিসেবে যাত্রা শুরু করে ১৯৫২ সালের ১৪ জানুয়ারি “ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ” নামে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা ঘটে। বিগত সাত দশকে প্রতিষ্ঠানটি এক বিস্তীর্ণ রূপ ধারণ করেছে এবং মুখরিত হয়েছে হাজারো শিক্ষার্থীর পদচারণায়। এর প্রতিটি দেয়ালে গাঁথা আছে অগণিত নীল-সাদার গল্প, যা আজও প্রবহমান।
১৯৫২ থেকে ২০২৭—এই সুবর্ণসিক্ত পথচলার দীর্ঘ ৭৫ বছরে ভিকারুননিসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অগণিত শিক্ষার্থীর স্বপ্ন বুনন ও অদম্য অগ্রযাত্রার এক জীবন্ত ইতিহাস। আমাদের প্রিয় প্রতিষ্ঠানের এই স্মরণীয় মাইলফলক উদযাপন করতে আমরা আয়োজন করতে যাচ্ছি “প্রজ্ঞার পথে ৭৫”। শিকড়ের টানে প্রিয় প্রাঙ্গণকে আবারও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। স্মৃতির মণিকোঠায় জমে থাকা সোনালি দিনগুলোকে নতুন করে ছুঁয়ে দেখতে এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য।
অনুষ্ঠানের বিস্তারিত:
অনুষ্ঠানের নামঃ ‘প্রজ্ঞার পথে ৭৫’
প্রতিপাদ্যঃ “স্মৃতির আঙিনায় ৭৫ বছর”
তারিখ:
• বর্তমান শিক্ষার্থী (৯ম-১২শ শ্রেণি): ১৪ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার)
• প্রাক্তন শিক্ষার্থী (১৯৫২–২০২৬ সাল পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ) : ১৫ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)
রেজিষ্ট্রেশন ফিঃ
• বর্তমান শিক্ষার্থীদের জন্যঃ ১,৫০০/-
• প্রাক্তন শিক্ষার্থীদের জন্যঃ ২,০০০/-
স্থান:
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, ১/এ নিউ বেইলি রোড, ঢাকা।
📌 রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চালু হতে চলেছে খুব শীঘ্রই।
Advertisement

Where is it happening?

1/A, New Baily Road, Ramna, Dhaka, Dhaka Division, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
\u09aa\u09cd\u09b0\u099c\u09cd\u099e\u09be\u09b0 \u09aa\u09a5\u09c7 \u09ed\u09eb
Host or Publisherপ্রজ্ঞার পথে ৭৫

Ask AI if this event suits you