পালংখিয়াং-থানকোয়াইনসহ আলিকদমে ঝর্না বিলাস
যাত্রার তারিখঃ ৯ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) ঢাকা থেকে রাত ৯টার বাসে রওনা।
(১০ ও ১১ তারিখ রাতে জুমঘরে থাকা, ১২ তারিখ রাতের বাসে ফেরা)
ফেরার তারিখঃ ১৩ জুলাই, ২০২৬(সোমবার) সকাল ৬/৭টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব, ইনশাআল্লাহ।
★ ট্যুর প্যাকেজঃ ৭৫০০ টাকা (জনপ্রতি)
টিম সাইজ ১২ জন
বুকিং মানিঃ জনপ্রতি ৩০০০ টাকা (মোবাইল ব্যাংকিংয়ে দিলে অবশ্যই খরচসহ)
বিস্তারিত ও বুকিংঃ 01648-189538 (ফয়সাল)
★★ ভ্রমন স্থান ★★
- থানকোয়াইন ঝর্ণা
- পালংখিয়াং ঝর্না
- জামরুম ঝর্ণা
- লাদমেরাক ঝর্ণা
- আরো কিছু ঝর্না ও খুম।
(পরিস্থিতি, অনুমতি বা আবহাওয়ার কারণে কোনো স্থান বাদ যেতে পারে কিংবা যুক্ত হতে পারে)।
বি:দ্র : কাপল পলিসি নেই, জুম ঘরে এক রুমে সবার থাকা।
★ ইভেন্ট প্যাকেজে যা যা পাচ্ছেন-
১। ননএসি বাসে যাওয়া আসা (ঢাকা-চকরিয়া/আলিকদম-ঢাকা)।
২। সকল ধরনের গ্রুপ লোকাল ট্রান্সপোর্ট (চান্দেরগাড়ি, বোট) খরচ।
৩। জুম ঘরে থাকা খরচ।
৪। প্রতিদিন ৩ বেলা খাবার (দুপুরে শুকনা খাবার)।
৫। লোকাল গাইড।
★ ট্যুর প্যাকেজে যা যা থাকছে নাঃ-
১। কোনো ধরনের ব্যক্তিগত খরচ।
২। হাইওয়েতে খাবার খরচ।
৩। ওষুধ বা চিকিৎসা জাতীয় খরচ।
★ যা যা নিতে হবে :
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালোমানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও কমফোর্ট এবং কোমড়ের ওপরে চাপ সৃষ্টি করবে না। সাথে রেইন কভার, বড় পলিথিন।
২। ট্রেকিং স্যান্ডেল, টর্চলাইট, অটোমস, গামছা, প্রয়োজনীয় ওষুধ, পাওয়ার ব্যাংক, পলিথিন, ছাতা/রেইনকোর্ট, মোজা ২/৩ জোড়া।
৩। হালকা ও কমফোর্ট টি-শার্ট, প্যান্ট নেবেন। ভুলেও জিন্সটাইপ বা ভারী নেবেন না।
৪। টর্চলাইট (রাতে ট্রেকিং করতে হতে পারে), অটোমস, গামছা, প্রয়োজনীয় ওষুধ, পাওয়ার ব্যাংক, পলিথিন।
৫। শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর), গ্রুপ থেকে দেয়া হলেও এগুলো আপনাকে নিতে হবে।
৬। আলিকদম থেকে ২ লিটারের এক বোতল পানি ব্যাগে নিবেন। ওই বোতলটা ফেলা যাবে না, ঝর্না থেকে ওটাতেই পানি রিফিল করে খেতে হবে।
★ অবশ্যই যা যা মনে রাখবেন
১। এই ট্রিপ কোনোভাবেই আরামের ট্রিপ নয়। এটি একটি এক্সট্রিম এডভেঞ্চারাস ট্রিপ রোমাঞ্চকর হবে।
২। দিনে ৬-৭ ঘণ্টা হাঁটা লাগবে, ভারী বৃষ্টিও হতে পারে ট্যুর চলাকালীন।
৩। দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোনো পরিস্থিতিতে রুট বা প্লানের পরিবর্তন হতে পারে।
৪। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অস্বাভাবিক খরচ বৃদ্ধি সম্মিলিতভাবে বহন করা হবে।
৫। আবহাওয়াজনিত কারণে অতিরিক্ত দিন লাগলে প্রতিদিন ১০০০ টাকা করে খরচ বাড়বে।
৫। নিজের ব্যাগ নিজেকেই বহন করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কিছু নিয়ে ব্যাগ ফিলাপ করে ফেলবেন না। আপনার ব্যাগেই আপনার জন্য ৩ দিনের শুকনা খাবার এবং টিমের জন্য খাবার (আলু, ডাল, তেল, খিচুরির প্যাকেজ, মসলা, পিঁয়াজ) দেয়া হবে। তাই সেভাবেই ব্যাগ গোছাবেন।
৬। বুকিং করার পরে আইডি কার্ড ইমেইল করে দিলে আর প্রিন্ট করে নিতে হবে না। না হলে ৬টা ফটোকপি নেবেন।
৭। পাহাড়ি এলাকায় পছন্দ মতো খাবার পাবেনা না। যেটা পাওয়া সম্ভব হবে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। আর ওখানে প্রতিবেলা খাবার নিজেদের রান্না করতে হবে, তাই রান্নায় সবার সহযোগীতা করতে হবে।
Where is it happening?
Event Location & Nearby Stays:





![Our Mango Orchard: purely organic [Friends and Family] edition](https://cdn-ip.allevents.in/s/rs:fill:500:250/g:sm/sh:100/aHR0cHM6Ly9jZG4tYXouYWxsZXZlbnRzLmluL2V2ZW50czcvYmFubmVycy8yOGNmMjE5ODExNTRkYWYwOGU1ZjZhZTlmNDYwZDczNTFhNWZjODRmYmYzNDQxM2YxZTc0OGY3Y2EyNDAyNDFmLXJpbWctdzEyMDAtaDY3MC1kY2VkZWVlYS1nbWlyP3Y9MTc4MTkxMTc4OQ.avif)











