টেইলারিং প্রশিক্ষণ কোর্স (কাটিং ও সেলাই)

Schedule

Mon, 03 Jan, 2022 at 10:00 am to Mon, 31 Jan, 2022 at 05:00 pm

Location

15, Nilambar Saha Road, Hazaribag, Dhaka | Dhaka, DA

Advertisement
Rukshana Fashion উদ্যোগে Tailoring School আয়োজনে ১ মাস ব্যাপি টেইলারিং প্রশিক্ষণ কোর্স (কাটিং ও সেলাই) চালু হচ্ছে।

একেবারেই নতুন অর্থাৎ যাদের কাটিং ও সেলাই এর বিষয়ে কোন ধারণা নেই বা অল্প কিছু জানেন তাদের জন্য এই প্রশিক্ষণ। হাতে কলমে কোর্সটি করার পর যে কোন অর্ডারি সেলাই কাজ করতে পারবেন ইনশা আল্লাহ।
✂️টেইলারিং প্রশিক্ষণ কোর্সটিতে যা যা শেখানো হবে :-
১.পোশাকের মেজারমেন্ট নেয়ার পদ্ধতি।
২.বডি থেকে মেজারমেন্ট নেয়া।
৩.জামা থেকে মেজারমেন্ট নেয়া।
৪.মেজারমেন্ট চার্ট রেডি করার পদ্ধতি।
৫.মাপ অনুযায়ি কাটিং ও সেলাই।
৬. প্রয়োজনীয় উপকরণ ও মেশিন পরিচিতি এবং ব্যবহার পদ্ধতি।
৭.সেলাই মেশিন ব্যবহার করার পদ্ধতি ও এ সংক্রান্ত প্রয়োজনীয় খুটিনাটি টিপস।
✂️বেসিক কোর্সটি বিস্তারিতঃ-
সপ্তাহে ৩ দিন প্রশিক্ষণ দেয়া হবে।১ মাসে ১২ টি ক্লাসে প্রশিক্ষণ কোর্সটি সম্পুর্ন হবে। প্রতি ক্লাস হবে ২ ঘন্টা ব্যাপি।প্রশিক্ষণ দেবেন Rukshana Fashion প্রধান প্রশিক্ষক Rukshana Hasan । প্রতিটি সেশনে মাত্র ১০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। এখানে শুধু মেয়েরা অংশগ্রহন করতে পারবে।
✂️টেইলারিং প্রশিক্ষণ কোর্সটিতে যে সব লেডিস আইটেইম শেখানো হবে :-
সালোয়ার, প্লাজো, লেডিস প্যান্ট, বেবি প্যান্ট, পেটিকোট, ব্লাউজ, কামিজ, ফতুয়া, বেবি ফ্রক, মেয়েদের টপস, হিজাব ও বালিসের কভার ।
কর্মশালার তারিখঃ ৩ থেকে ৩১ জানুয়ারি ২০২২
সময়ঃ (১ম ব্যাচ)সকাল ১০টা থেকে দুপুর ১২টা, ২য় ব্যাচ বিকেল ৩টা থেকে বিকেল ৫টা)
প্রশিক্ষণ কোর্স ফিঃ ২০০০/- (সরাসরি) ৭৫০/- (অনলাইন ক্লাসে)
সরাসরি ক্লাসে এসে শিখতে চাইলে রেজিস্ট্রেশনের জন্য মোট ফি থেকে ৫২০/- টাকা নির্ধারিত নম্বরে বিকাশ করে নাম এবং ফোন নম্বর জানাতে হবে। অথবা কোর্স শুরু হওয়ার আগে সরাসরি এসে রেজিস্ট্রেশন করতে পারবেন।
অবশিষ্ট, ১৫০০ টাকা কর্মশালার প্রথম দিন ক্লাস চলাকালীন সময়ে দিতে হবে।
আর অনলাইনে শিখতে চাইলে সম্পুর্ন কোর্স ফি ৭৭০/- টাকা একই পদ্ধতিতে পেমেন্ট করে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ করে জানাতে হবে। টাকা পেয়ে আমরা গ্রুপ লিংক জানিয়ে দিবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভের মাধ্যমে ক্লাস চলবে।
সরাসরি ক্লাসে অংশগ্রহণকারি প্রতিটি স্টুডেন্টকে সার্টিফিকেট দেয়া হবে।
দ্রুত রেজিষ্ট্রেশন করে সিট কনফার্ম করুন (সিট মাত্র ১০টি)
নিজের পোশাক নিজে তৈরী করতে চান বা বাড়ি থেকে টেইলারিং-এর ব্যবসা শুরু করতে চান ? তাহলে চলে আসুন টেইলারিং কোর্স-এ !
ঠিকানাঃ Rukshana Fashion ১৫, নিলাম্বর সাহা রোড, হাজারিবাগ, ঢাকা। মোবাইল নম্বর : 01911348404, 01822334447
Advertisement

Where is it happening?

15, Nilambar Saha Road, Hazaribag, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.

Ask AI if this event suits you