আমিয়াখুম নাফাখুম হয়ে সাকা হাফং ও তাজিংডং সামিটের অভিযানে টিম Bangla Trippers

Schedule

Fri, 29 May, 2026 at 09:00 pm

UTC+06:00

Location

Dhaka, Bangladesh | Dhaka, DA

Advertisement
আমিয়াখুম নাফাখুম হয়ে সাকা হাফং ও তাজিংডং সামিটের অভিযানে টিম Bangla Trippers
এটি Bangla Trippers এর একটি অফিসিয়াল ইভেন্ট।
সাকা হাফং (Saka Haphong) — বাংলাদেশের সর্বোচ্চ চূড়া, যা বান্দরবান জেলার থানচি ও রেমাক্রি অঞ্চলের দুর্গম পাহাড়ি বনের গভীরে অবস্থিত। যার প্রকৃত উচ্চতা ৩,৪০০–৩,৫০০ ফুটের কাছাকাছি বলে ধরা হয়। নাফাখুম জলপ্রপাত বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক জলপ্রপাত। এটি রেমাক্রি খালের উপর গঠিত, যেখানে পাহাড় ঘেরা সবুজ প্রকৃতির মাঝে রেমাক্রি খালের পানি স্রোতের বেগে নিচে পরে অসাধারণ দৃশ্য সৃষ্টি করে। নাফাখুমকে অনেকে “বাংলার নায়াগ্রা” বলেও অভিহিত করে। পাশাপাশি আমরা দেখবো খুম রাজ্যের আমিয়াখুম ও ভেলাখুমের সৌন্দর্য্য এর মনোমুগ্ধকর সৌন্দর্য, পাহাড়ি পথে পৌঁছানোর রোমাঞ্চ এবং প্রকৃতির নীরব সৌন্দর্য পর্যটকদের গভীরভাবে মুগ্ধ করে।
📌 আমাদের এই ট্যুর শুধু চট্টগ্রাম/ঢাকা থেকে জয়েন হতে পারবেন, অন্য জেলা থেকে জয়েন হতে চাইলে নিজ দায়িত্ব চট্টগ্রাম/ঢাকা এসে আমাদের সাথে জয়েন হতে হবে অথবা চকরিয়া বা আলীকদমেও এড হতে পারেন।

🔶 যা যা দেখা হবে :
🔹 সাকা হাফং (আনঅফিসিয়াল চূড়া)
🔹তাজিংডং চূড়া (অফিসিয়াল চূড়া)
🔹দোতং পাহাড়।
🔹 নাফাখুম ঝর্ণা।
🔹 আমিয়াখুম ঝর্ণা।
🔹 ভেলাখুম।
🔹 সাতভাইখুম।
🔹 রাজা পাথর ও বড় পাথর এলাকা।
🔹 রেমাক্রি খাল।
🔹 রেমাক্রি ফলস।
🔹 সাঙ্গু নদী।
🔹 থানচি বাজার।
🔹 তিন্দু বাজার।
🔹 ডিম পাহাড়।
🔹 আদিবাসী গ্রাম।
🔸 ট্যুর বাজেট :
১২৫০০ টাকা - (ঢাকা টু ঢাকা)
১১৫০০ টাকা - (চট্টগ্রাম টু চট্টগ্রাম)
১০০০০ টাকা - (আলীকদম টু আলীকদম)
❌ কোনো প্রকার হিডেন চার্জ নেই ❌
🔅 টিম সাইজ : ১২ জন।
🔸 ট্যুর কনফার্ম করার শেষ তারিখ : ২০মে, ২০২৬ইং
❑ ট্যুর ইনফরমেশন :
যাত্রা শুরু : [২৯শে মে, শুক্রবার ২০২৬ইং]
"রাত ৯:০০ টায় ঢাকা এবং চট্টগ্রাম রাত ২ টায়"
যাত্রা শেষ : [০৪ , বৃহস্পতিবার ২০২৬ইং]
"ঢাকায় ভোর ৬ টায় এবং চট্টগ্রাম রাত ১১ টায়"
📌এটি এক্সট্রিম ট্রেকিং টুর ভেবে চিন্তে বুকিং করবেন।
দৈনিক ৭/৮ঘন্টা ট্রেকিং, পরিস্থিতি বিবেচনা বাড়তে পারে।
# বাস এর সিট কনফার্মেশন এর উপর ভিত্তি করে
দেওয়া হবে। আগে কনফার্ম করলে আগে পাবেন।
❑ বুকিং দেওয়ার সিস্টেমঃ
নাম্বারে ৩০৬০ টাকা বিকাশ করে আপনার
ট্যুর বুকিং কনফার্ম করতে হবে। [অফেরতযোগ্য]
payment Details :
বিকাশ এবং নগদ নাম্বার :
RAHAT = 01756569253 (পার্সোনাল)
Asif = 01646880450 (পার্সোনাল)
Tawhid = 01307467048 (পার্সোনাল)
Romjan = 01608-286347 (পার্সোনাল)
বিকাশ/রকেট/নগদ করেই সাথে সাথে উপরের নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID দিয়ে এডমিন অথবা মডারেটরকে ইনবক্সে নক করবেন।
পরেই আপনার আসন কনফার্ম হবে।
*** বুকিং মানি ছাড়া, মৌখিক কনফার্ম করা সম্ভব না।
বাস এর সিট কনফার্মেশন এর উপর ভিত্তি করে দেওয়া হবে।
আগে কনফার্ম করলে আগে পাবেন। মেয়ে প্রয়োরেটিতে।
________________________________________________
⭕️ ট্যুর প্যাকেজে যা যা থাকছে :
🔹 ঢাকা থেকে যাওয়া-আসা বাস ভাড়া।
🔹 ৫ দিন - সকাল, ও রাতের ভারি খাবার।
🔹 যাবতীয় সকল ট্রান্সপোর্ট খরচ। (অটো, জিপ, নৌকা)
🔹 স্থানীয় লোকাল গাইডের খরচ।
🔹 আদিবাসী পাড়াতে থাকার খরচ।
❌ ট্যুর প্যাকেজে যা যা থাকছে না :
🔹 যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ।
🔹 ঔষধ, মেডিক্যাল ইকুইপমেন্ট।
🔹 হাইওয়েতে খাবার খরচ।
🔹 প্যাকেজের বাহিরে খাবার খরচ।
🔸
⚠️ লক্ষ্য করে পড়ুন ⚠️
🔹 প্রথমেই একটি ভ্রমণ পিপাসু এডভেঞ্চার প্রিয় মন থাকতে হবে।
🔹 এটি একটি ট্রেকিং ট্রিপ, আমাদের কে প্রতিদিন ৫/৬ ঘন্টা ট্রেকিং করতে হবে। বা তার অধিক ট্রেকিং থাকতে পারে।
🔹 এক্সপার্টদের পাশাপাশি নতুনদের সুযোগ দেয়া হবে।
🔹 ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাইকেই আয়োজকদের সর্বাত্মক সহায়তা করতে হবে।
🔹 স্থানীয়দের সাথে ভালো আচরন করবো এবং শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করবো।
🔹 ভ্রমণে অবশ্যই যেকোনো প্রকার মাদকদ্রব্য বহন ও গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষেধ।
🔸 যা সাথে নেওয়া উচিত :
▪️ ন্যাশনাল আইডি এর ফটোকপি ৭ টি। (বাধ্যতামূলক)
▪️ মাস্ক, স্যানিটাইজার।
▪️ ট্রেকিং এর জন্য খুব ভালো গ্রিপ এর জুতা।
▪️ গামছা, ক্যাপ রোদে মাথা ঢেকে হাঁটার জন্য।
▪️ ছোট টর্চ, মোমবাতি।
▪️ সানগ্লাস, সানস্ক্রিন।
▪️ প্রয়োজনীয় ঔষধ।
▪️ মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
▪️ বৃষ্টি হতে পারে যেকোনো সময়, তাই পলিথিন/রেইন কোট নিয়ে নিতে পারেন সাথে।
বিঃদ্রঃ আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।
📣 ট্রেকিং ট্যুরের বিবরণঃ 📣
ট্রেকিং যেমন হবেঃ যেহেতু এটি একটি ৫দিনের ট্রেকিং
ট্যুর প্রতিদিন সর্বোনিম্ন পাহাড়ি রাস্তা ৬/৭ ঘন্টা ট্রেকিং?
তাই সকলের প্রতি রিকুয়েষ্ট মানসিক এবং শারিরীক সকল
বিষয় বিবেচনা করে যুক্ত হবেন ধন্যবাদ।
থাকা এবং খাওয়াঃ আদিবাসী পাড়ায়, আদিবাসীদের সাথে,
ট্রেকিং ট্যুর চলাকালীন, শুকনো খাবার, কেক - বিস্কুট - ব্রেড - চকলেকট - সহ নানা
এনার্জেটিং শুকনো খাবার পরিমাণ মতো গ্রুপ থেকেই দেয়া হবে, এবং রাতে পাড়ার পরিস্থিতি বিবেচনায় মুরগী
অথবা অন্য খাবারের ব্যবস্থা থাকে কিন্তু পাহাড়ে হোটেলের মানে ভালো খারাপ পাওয়া সৌভাগ্য, যা পাওয়া যায় নাহ?
খাবার সব আমরাই ক্যারি করে নিয়ে যাবো, হোস্ট অথবা
গাইড তার মতো করে সবার জন্য রান্না বান্না করবে ধন্যবাদ।
দিনশেষে সবার আবদার না রাখতে পারলেও Bangla Trippers সবুজ পাহাড়ে বরাবরই আপনাদের জন্য সর্বোচ্চটা দেয়া চেষ্টা
করে, খাবার - থাকা যাতায়াতের সকল কিছু হবে স্মুথ।
ট্যুর সংক্রান্ত যেকোনো তথ্য কল সরাসরি কল করুন।
RAHAT = 01756569253
Asif = 01646880450
Tawhid = 01307467048
Romjan = 01608-286347

📥 যেকোনো নাম্বারে কল করুন। এবং ট্যুরের বিস্তারিত
সম্পুর্ন জেনে নিন। আপনার যাত্রা আরো সহজ করুন।

❑ যা যা মানতে হবেঃ
• ট্যুর চলাকালীন কোন ধরনের মাদকদ্রব্য সেবন করা যাবেনা।
• পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবেনা।
• গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবেনা।
• স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবেনা।
• যারা সাঁতার জানেন না, তাদের লাইফ জ্যাকেট অবশ্যই নিয়ে যেতে হবে বা সেইখান থেকে ভাড়া নিতে হবে।
_________ আবারো _________
আমাদের সাথে ভ্রমনের শর্তাবলীঃ
>প্রথমত এটি একটি ট্রেকিং ট্যুর মোটামুটি ভালোই হাটা লাগবে তাই চিন্তাভাবনা করেই বুকিং করবেন, পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
>পাহাড়ের পাড়ায় থাকার জন্য লাক্সারিয়াস কোন কটেজ বা হোটেল পাবেন না। তাই থাকার জায়গা নিয়ে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ওখানে যেমন ব্যবস্থা তেমনটাই মানিয়ে নিতে হবে।
>যাওয়ার সময় বাসের সীট বুকিং ডেট অনুসারে দেয়া হবে এবং ফেরত আসার সময় রিভার্স করা হবে।এ সম্পর্কে পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
তবে বয়স্ক ও মহিলারা অগ্রাধিকার পাবে।
>আমরা একটি পরিবার হয়ে ট্রিপ করবো তাই আমরা সদা পরস্পর পরস্পরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও হেল্পফুল থাকবো। নিজেদের কোন ব্যবহারে টিমের কেউ মানসিক ভাবে আহত হতে পারে এমন কোন কাজ করবো না। অহেতুক বিবাদে জড়াবো না। এতে ভ্রমণের ভাল সময় নষ্ট হয়।
>ভ্রমণের সময় কোন প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন সমস্যা সৃষ্টি হলে সবাই মিলে সিদ্ধান্ত নিবো।বিপদ কখনো বলে আসে না। তাই কোন বিপদে যদি ভ্রমণ বাতিল/স্থগিত হয় সেক্ষেত্রে কতৃপক্ষ দায়ী না। যদি দিন/সময় বেড়ে গিয়ে অতিরিক্ত খরচ লাগে সেটা সবাই মিলে বহন করতে হবে।
>ভ্রমনের সময় ম্যানেজমেন্টের কথা চূড়ান্ত বলে গণ্য হবে।
>ভ্রমন পরিচালনার জন্য সবার সহযোগিতা মানসিকতা থাকতে হবে।
>স্থানীয়দের সাথে এমন কোন আচরণ করবো নাহ যাতে তারা বিরক্ত হয়।
>নিজেদের কোন কাজে যেন পরিবেশ বা প্রকৃতির কোন ক্ষতি না হয় এ বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকবো। যে কোন ধরনের প্লাস্টিক, প্যাকেট বা বোতলজাত বর্জ্য ফেলে কোনভাবেই পরিবেশের ক্ষতি করবো না।
ট্রিপ চলাকালীন অন্যান্য নিজের কোন খরচ নিজেকে বহন করতে হবে তাহলে আমাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ ঘুরে আসা সম্ভব ।
>সার্বক্ষনিক গাইড ও ম্যানেজমেন্ট এর কথা মেনে চলতে হবে।
ধন্যবাদ প্রিয় ভ্রমন পিপাসু ❤️
Advertisement

Where is it happening?

Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
RA H AT

Host or Publisher RA H AT

Ask AI if this event suits you:

Discover More Events in Dhaka

\u0988\u09a6 \u0989\u09b2 \u0986\u09af\u09b9\u09be\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09ad\u09c1\u099f\u09be\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4
Fri, 29 May at 12:00 pm ঈদ উল আযহার ছুটিতে ভুটান ভ্রমনে ট্যুরন্ত

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217

edu.expo
Fri, 29 May at 04:00 pm edu.expo

Uttara, Dhaka, Dhaka Division, Bangladesh

BUSINESS EXHIBITIONS
English Premier League S1\n - National English Language Festival
Fri, 29 May at 04:00 pm English Premier League S1 - National English Language Festival

Glenrich International School, Satarkul

FESTIVALS
\u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 (\u09ea\u09eb)
Fri, 29 May at 05:30 pm কক্সবাজার (৪৫)

Cox's Bazar-কক্সবাজার

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events