Zakat Conference 2026
Schedule
Sat, 07 Feb, 2026 at 10:00 am
UTC+06:00Location
Pan Pacific Sonargaon Dhaka | Dhaka, DA
যাকাত সচেতনতামূলক জাতীয় সম্মেলন
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম ফরজ ইবাদত যাকাত—ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে যার ভূমিকা অপরিসীম। যাকাত সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং যাকাত পালনের গুরুত্ব সমাজের সর্বস্তরে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে “যাকাত কনফারেন্স ২০২৬”।
রাজধানীর অভিজাত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল–এ অনুষ্ঠিতব্য এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা আলেম-ওলামা, প্রখ্যাত ইসলামিক স্কলার, সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ, বিভিন্ন NGO ও কর্পোরেট সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশন–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে যাকাত ব্যবস্থাপনার সঠিক দিকনির্দেশনা, সামাজিক দায়বদ্ধতা এবং জাতীয় উন্নয়নে যাকাতের কার্যকর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
যাকাতের যথাযথ চর্চা ও বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ গঠনের আহ্বান জানানো হবে এই সম্মেলন থেকে।
📌 আমন্ত্রণ রইল সকল সচেতন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের।
একসাথে যাকাতের আলো ছড়িয়ে দেই সমাজের প্রতিটি স্তরে।
Where is it happening?
Pan Pacific Sonargaon Dhaka, Cafe Bazar, সোনারগাও রোড, ঢাকা, বাংলাদেশ, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
















