Protest Against Death Penalty for Expressing Love

Schedule

Fri, 30 Oct, 2026 at 02:30 am

UTC+01:00
Location

Tiergartenstraße 33, 10785 Berlin, Deutschland | Berlin, BE

Advertisement
প্রিয় বন্ধুরা,
সৌদি আরবে আমাদের দুই বাংলাদেশি প্রবাসী ভাই-বোনের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ, মর্মাহত ও উদ্বিগ্ন। ন্যায়বিচার, মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রশ্নে এই ঘটনা আমাদের নীরব থাকার সুযোগ দেয় না।
এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং সৌদি আরবের অমানবিক বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান তুলে ধরতে আগামী ৩০ অক্টোবর, শুক্রবার, দুপুর ২টা ৩০ মিনিটে বার্লিনে সৌদি দূতাবাসের সামনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
📅 তারিখ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
🕝 সময়: দুপুর ২টা ৩০ মিনিট
📍 স্থান: সৌদি দূতাবাসের সামনে, বার্লিন।
ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততা সত্ত্বেও আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান—সময় বের করে এই প্রতিবাদে শামিল হোন। আমাদের সম্মিলিত কণ্ঠস্বর যেন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান তুলে ধরতে পারে।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সংহতি একান্তভাবে কাম্য।
আয়োজনে:
সংক্ষুব্ধ বার্লিনবাসী বাংলাদেশি
Advertisement

Where is it happening?

Tiergartenstraße 33, 10785 Berlin, Deutschland, Tiergartenstraße 33, 10785 Berlin, Deutschland, Berlin, Germany

Event Location & Nearby Stays:

Know what’s Happening Next — before everyone else does.
Jahid Kabir Himon
Host or PublisherJahid Kabir Himon

Ask AI if this event suits you