DUTS Sehri Night 2026
Schedule
Fri Feb 27 2026 at 12:00 am to 06:00 am
UTC+06:00Location
Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
পবিত্র রমজানে পদ্মার স্নিগ্ধ বাতাসে একদিন সেহরি করলে কেমন হয়? পদ্মার পাড়ের মাওয়া ঘাট তার অনন্য স্বাদের ইলিশের জন্য বিখ্যাত। ইলিশ মাছ ছাড়াও মাওয়া ঘাটের রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় বিভিন্ন রকমের ভর্তা, বেগুন ভাজা, ডালসহ বাহারি স্বাদের খাবার। লোভনীয় এই স্বাদ উপভোগ করতেই ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি আয়োজন করছে আকর্ষণীয় সেহরি নাইট স্পেশাল ট্যুর।গন্তব্যস্থান: মাওয়া ঘাট
তারিখ: ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬
ভ্রমণ খরচ: ১০০০ টাকা
ভ্রমণ বৃত্তান্ত
আগামী ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ রাতের বেলা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ট্যুরিস্ট বাসে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। গাড়িতে উঠেই শুরু হবে আড্ডা ও গল্প। স্বল্প সময়ের এই যাত্রায় আমরা না ঘুমিয়ে পুরো সময়টা আনন্দ করতে করতেই কাটাব। মাওয়া ঘাটে পৌঁছে গাড়ি থেকে নেমে আমরা ঘাটের আশেপাশে ঘুরে দেখব এবং হালকা কিছু খাব। রাত আনুমানিক তিনটায় আমরা আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে সেহরি করব। সেহরি শেষে ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা দেব। আনুমানিক সকাল ৭টার মধ্যেই আমরা আমাদের চিরচেনা শহর ঢাকায় পৌঁছে যাব।
ডিইউটিএস যা যা বহন করবে:
ঢাকা-মাওয়া-ঢাকা যাতায়াত খরচ
সেহরির খাবারের খরচ
ডিইউটিএস যা যা বহন করবে না:
ব্যক্তিগত খরচ
বি.দ্র.
★ যাতায়াতের সময় অবশ্যই ডিইউটিএস প্রদত্ত সিট প্ল্যান প্রত্যেকে মেনে চলতে বাধ্য থাকবে।
★ ট্যুরে থাকাকালীন কোনো প্রকার নেশাদ্রব্য বহন ও গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
★ যেহেতু আমাদের সিট সংখ্যা সীমিত, তাই আগে যোগাযোগ করে নিজের সিট নিশ্চিত করতে হবে। সিট পূর্ণ হয়ে গেলে পরে আর সুযোগ থাকবে না।
যোগাযোগ:
সভাপতি
০১৭৩১০৬২৪৮৩
সাধারণ সম্পাদক
০১৭৫১৮৭৭৮৫৮
ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, ২০৩ নং রুম, টিএসসি ২য় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Advertisement
Where is it happening?
Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.