Boishakhi Mela 1433
Schedule
Sat May 02 2026 at 11:00 am to 08:00 pm
UTC-07:00Location
Kiwanis Park, Tempe | Tempe, AZ
Advertisement
দূর প্রবাসে মরুভূমির বুকে হঠাৎ জেগে ওঠে বাংলার ডাক,লাল-সাদা শাড়ি, রঙিন মুখে নতুন দিনের বৈশাখ।
কাজের ভিড়ে, সময়ের তাড়ায় মন পড়ে থাকে দেশ পানে,
একটি গান, একটি হাসি ফিরিয়ে নেয় শেকড়ের টানে।
পান্তা ভাতের সাদামাটা গন্ধে মিশে যায় স্মৃতির রোদ্দুর,
মায়ের ভাষা, বাবার গল্প ভাসে হৃদয়ের নিকট-দূর।
এসো মিলি, এসো গাই নতুন বছর নতুন স্বপ্নে,
প্রবাসের বুকে ফুটুক আবার বৈশাখী ফুল আপন রূপে।
প্রবাসের ব্যস্ত জীবনেও যেন হারিয়ে না যায় বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর আপনজনের বন্ধন, এই ভাবনা থেকেই বাংলাদেশ কমিউনিটি অব ফিনিক্স আয়োজন করতে যাচ্ছে একটি আনন্দময় ও রঙিন বৈশাখী মেলা।
এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস।
Advertisement
Where is it happening?
Kiwanis Park, Tempe, United StatesEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.



















